News Flash

  • Home
  • Uncategorized
  • জোরপূর্বক দোকান বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা, গ্রেফতার ছ’জন এমএনএস কর্মী
Image

জোরপূর্বক দোকান বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা, গ্রেফতার ছ’জন এমএনএস কর্মী

পুণে, ১০ সেপ্টেম্বর (হি.স.): জোরপূর্বক পুণে শহরে দোকান বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা| মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র ছ’জন কর্মীকে গ্রেফতার করল পুণে পুলিশ| কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির ডাকে সোমবার সকাল থেকেই মহারাষ্ট্র জুড়ে ‘ভারত বনধ’ পালিত হয়| হিংসা-অশান্তি এড়াতে সকাল থেকেই মহারাষ্ট্রের পুণেতেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়| পুণে শহরের কমিশনার অফ পুলিশ ড. ভি কে টুইট করে জানিয়েছেন, ‘শহর জুড়ে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী নামানো হয়েছে|’ আবার মুম্বইয়ের শহরতলি আন্ধেরিতে ‘রেল রোকো’ প্রতিবাদ শুরু করেন কংগ্রেস কর্মীরা|
কংগ্রেসের ডাকা ‘ভারত বনধ’ সমর্থন জানিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)| সোমবার পুণেতে জোরপূর্বক দোকান বন্ধ করে দেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র কর্মীরা| জোরপূর্বক পুণে শহরে দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র ছ’জন কর্মীকে গ্রেফতার করেছে পুণে পুলিশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top