News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা রেলস্টেশন থেকে ক্যামেরুনের নাগরিক আটক, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ
Image

আগরতলা রেলস্টেশন থেকে ক্যামেরুনের নাগরিক আটক, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ

আগরতলা, ২৭ মার্চ: আগরতলা রেলস্টেশন এলাকা থেকে এক বিদেশি নাগরিককে আটক করল পুলিশ।

আমতলী থানার ওসি পরিতোষ দাস জানান, গতকাল আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করেন অস্টিন আয়ুক এট্টা নামে এক যুবককে। তিনি আফ্রিকার দেশ ক্যামেরুনের বাসিন্দা বলে জানা গেছে। তিনি অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং ট্রেনে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি। ফলে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে এবং পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-এর ৬১(ii)(এ)/১৪৩(ii) ধারা এবং ইমিগ্রেশন ও ফরেনার্স অ্যাক্টের ২১/২৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১৯ আগস্ট: বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে ওঠা দুটি পৃথক অভিযোগকে কেন্দ্র করে রাজ্য পুলিশের ভূমিকা…

ByByReshmi Debnath Aug 19, 2026

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top