News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা
Image

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আনন্দবাজারের রাজনগর এলাকায়। মঙ্গলবার রাতে নাবালিকাদের নিয়ে যাওয়ার সময় এক যুবককে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশের হাতে তুলে দেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ তিন নাবালিকাকে নিয়ে যাওয়ার সময় সোহেল উদ্দিন নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে নাবালিকাদের এবং ওই যুবককে ধর্মনগর মহিলা থানায় নিয়ে যাওয়া হয়।

নাবালিকা পাচারের অভিযোগে লিখিত মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হলেও ধর্মনগর মহিলা থানা অভিযোগ গ্রহণে গড়িমসি করেছে বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে নাবালিকাদের বাগবাসা থানায় পাঠানো হয় বলে জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, আনন্দবাজারের রাজনগর এলাকায় নাবালিকাদের আটক করা হলে সেখানেই অভিযোগ গ্রহণ এবং ঘটনার প্রাথমিক তদন্তের পদক্ষেপ নেওয়া উচিত ছিল।
তবে নাবালিকাদের ঠিক কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, ওই যুবকের প্রকৃত উদ্দেশ্য কী ছিল এবং আদৌ পাচারের কোনও ঘটনা ঘটেছিল কি না—তা তদন্তের পরই স্পষ্ট হবে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি নাবালিকাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখন দেখার বিষয়, এই ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top