News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান
Image

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে তাঁর পরিবার। নিখোঁজ যুবকের নাম দিলওয়ার মিয়া। তিনি কমলপুর থানাধীন মোহনপুর গ্রামের বাসিন্দা জালাল মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কে বা কারা দিলওয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আর বাড়িতে ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাননি।

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে কমলপুর থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে বুধবার পর্যন্ত দিলওয়ারের কোনও সন্ধান মেলেনি বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবারের আরও দাবি, দিলওয়ার সম্প্রতি সীমান্তরক্ষী বাহিনীতে (বিএসএফ) চাকরির জন্য সুযোগ পেয়েছিলেন। তাঁর এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
চারদিন ধরে যুবকের কোনও সন্ধান না মেলায় তাঁর পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁকে দ্রুত খুঁজে বের করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছে পরিবার।

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিপ্লব কুমার দেবের, নতুন দায়িত্ব পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ

আগরতলা, ১৯ আগস্ট: দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব…

ByByReshmi Debnath Aug 19, 2026

Leave a Reply

Scroll to Top