News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিপ্লব কুমার দেবের, নতুন দায়িত্ব পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ
Image

অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিপ্লব কুমার দেবের, নতুন দায়িত্ব পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ

আগরতলা, ১৯ আগস্ট: দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব কুমার দেব। নতুন দায়িত্ব পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিপ্লব কুমার দেব।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাতের ছবি প্রকাশ করে বিপ্লব কুমার দেব লেখেন, দেশের যশস্বী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নতুন দায়িত্ব প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি। একইসঙ্গে অমিত শাহের স্নেহ, দিকনির্দেশনা ও আশীর্বাদ লাভের সৌভাগ্য হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকালে বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দেন। দুজনের মধ্যে সৌজন্য বিনিময়ের পাশাপাশি নতুন দায়িত্ব ও আগামী দিনের কর্মকৌশল নিয়েও আলোচনা হয়েছে বলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

বিপ্লব কুমার দেবের এই সাক্ষাৎকে ঘিরে বিজেপির রাজনৈতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে। নতুন দায়িত্বে তাঁর ভূমিকা এবং আগামী দিনে সংগঠন ও রাজনৈতিক ক্ষেত্রে তাঁর কর্মকাণ্ড কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top