News Flash

  • Home
  • Uncategorized
  • বনধের নামে হিংসা ছড়াচ্ছে বিরোধীরা, মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হোক : রবিশঙ্কর প্রসাদ
Image

বনধের নামে হিংসা ছড়াচ্ছে বিরোধীরা, মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হোক : রবিশঙ্কর প্রসাদ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): ভারত বনধের নামে হিংসা এবং অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে আমরা দুঃখিত। ভারত বনধ পুরোপুরি ব্যর্থ হয়েছে। সোমবার এমনই ভাষায় বিরোধীদের বিঁধলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। পাশাপাশি জ্বালানি তেলের দাম নিয়ে আলোচনা ও বিতর্ক হোক বলে জানিয়েছেন তিনি।
পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যুতে ভারত বনধের ডাক দিয়েছিল কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। সারা দেশজুড়ে এই বনধে জনজীবন ব্যহত হয়েছে। এদিন বিরোধীদের ডাকা এই বনধকে কটাক্ষ করে কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা রবিশঙ্কর প্রসাদ বলেন, প্রতিবাদ বা বিক্ষোভ করার অধিকার প্রত্যেকের রয়েছে। কিন্তু আজ কি হল? সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করে পেট্রোল পাম্প এবং বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বিহারের জেহানাবাদে বিক্ষোভের জেরে অ্যাম্বুলেন্স আটকে পড়ে তার জেরে এক শিশুর মৃত্যু হয়েছে। এর মৃত্যু জন্য কে দায়ী? এদিন ভারত বনধের নাম করে যে হিংসা ও অরাজক পরিস্থিতির তৈরি হয়েছে তার জেরে আমরা দুঃখিত। বনধ সমর্থকেরা জনতার সমর্থন না পেয়ে অন্য পন্থায় বনধ সফল করার চেষ্টা করেছে। আমরা এই হিংসা এবং অরাজক পরিস্থিতির প্রতিবাদ করছি। বিজেপি এবং এনডিএ মধ্যে থাকা দলগুলি আগে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে এবং বনধ করেছে। কিন্তু, এমন পরিস্থিতি কোনও দিন তৈরি হয়নি।
অন্যদিকে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বিষয়টি সমাধানের জন্য আমরা চেষ্টা করছি। আমি নিশ্চিত এই সমস্যার সমাধান খুব শীঘ্রই আমরা করতে পারব। বিষয়টি নিয়ে বিতর্ক হোক। ভারত বনধ নিয়ে উদাসীন দেশের সাধারণ মানুষ। যেসব দেশ জ্বালানি তেল উৎপাদন করত সেইসব দেশ উৎপাদনের উপর রাশ টেনেছে। ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। আমেরিকার নিষেধাজ্ঞা হুমকি পাচ্ছে ইরান। ভারত ‘তেল আমদানি নির্ভরশীল রাষ্ট্র’। যে সব দেশ তেল উৎপাদন করছে তাদের নিজেদের সমস্যা রয়েছে। আন্তর্জাতিক বাজারে তীব্র অস্থিরতা সত্ত্বেও আমাদের সরকার সাধারণ মানুষের পাশে রয়েছে। কিন্তু কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে পেট্রোল দাম বৃদ্ধি পেয়েছিল। ইউপিএ-র আমলে মুদ্রাস্ফীতির হার ছিল ১০.৪ শতাংশ। আমরা ক্ষমতায় আসার পর তা নেমেছে ৪.৭ শতাংশ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top