News Flash

Posts of - August 15, 2018

স্বাধীনতার সাত দশক পর বিজেপি আমলে এবার উন্নয়নের মুখ দেখছে ডিমা হাসাও : দেবোলাল

হাফলং (অসম), ১৫ আগস্ট, (হি.স.) : স্বাধীনতা লাভের ৭২ বছর পূর্ণ করেছে ভারতবর্ষ।তবু অসমের অন্যতম  পাহাড়ি  জেলা  উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। ৭২-তম স্বাধীনতা দিবসউপলক্ষে বুধবার ৪৩ আসাম রাইফেলস  খেলার  মাঠে সরকারিভাবে জাতীয় পতাকা উত্তোলন করে প্রদত্ত ভাষণে এ কথা বলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গারলোসা। সিইএম দেবোলাল গারলোসা বলেন, ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর ১৯৫২ সালে পাহাড়ি জেলার মানুষের উন্নয়ন তথা বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতিকে সংরক্ষিত করে রাখারজন্য পরিষদ গঠন হয়। কিন্তু ১৯৫২ সালে পরিষদ গঠন হওয়ার পর পাহাড়ি জেলার যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। তবে কেন্দ্র, রাজ্য  এবং পার্বত্য পরিষদে বিজেপি ক্ষমতায় আসার পরইপাহাড়ি জেলায় উন্নয়নের কাজ শুরু হয়েছে বলে ভাষণে বলেন সিইএম। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ব্যবস্থা, পর্যটন  থেকে শুরু করে সব ক্ষেত্রেই  ধীরে ধীরে উন্নয়নের পথে এগিয়ে চলছে পাহাড়ি জেলা। ভাষণে সিইএম বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিদ্যুতায়ন  প্রকল্পে ডিমা হাসাও জেলার ৮৫  শতাংশ  গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে। রাজ্য সরকারের সহযোগিতায় পার্বত্যপরিষদের  বেতন সমস্যার স্থায়ী সমাধান হতে  চলছে।…

ByByadmin Aug 15, 2018

দেশজুড়ে পালিত হল স্বাধীনতা দিবস

নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): গোটা দেশজুড়ে সাড়ম্বরে পালিত হল স্বাধীনতা দিবস। বুধবার সকালে ৭২তম স্বাধীনতা  দিবস উপলক্ষ্যে দিল্লি লালকেল্লায় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। লালকেল্লার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এইচ ডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা সহ প্রমুখ। পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোডে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্য পুলিশ ও  কলকাতা  পুলিশের  তরফ থেকে কুচকাওয়াজের আয়োজন করা হয়। পাশাপাশিবিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও  আয়োজন  করা হয়। এদিন, রাজধানী দিল্লিতে কংগ্রেসের প্রধান কার্যলয়ে গান্ধী টুপি পড়ে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি  রাহুল গান্ধী। পরে এক শুভেচ্ছা বার্তায় রাহুল গান্ধী বলেন, স্বাধীনতা দিবসউপলক্ষ্যে দেশবাসীর প্রতি আমার শুভেচ্ছা রইল। রাষ্ট্র হিসেবে আজ আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি। আজ আমরা সেইসব বীর মহিলা ও পুরুষদের স্মরণ করব যাদের আত্মত্যাগ ওলড়াইয়ের জন্য এই স্বাধীনতা আমরা পেয়েছি। দিল্লির ছাত্রাসাল স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেখানে তিনি ‘হাম হোনগে কামিয়াব’ গানটি গান।নিজের বাসভবনে স্বাধীনতা দিবস উদযাপন করেন দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি। দিল্লির অমর জওয়ান জ্যোতিতে মাল্যদান করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির সঙ্গে  ছিলেন তিন সেনাপ্রধান বিপিন রাওয়াত, নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীললাম্বা, বায়ুসেনা প্রধান মার্শাল বীরেন্দ্র সিং ধানোয়া। গুজরাটের সুরাটে ১১০ মিটার লম্বা জাতীয় পতাকার উন্মোচন করা হয়। দক্ষিণ ভারতের তামিলনাডুর রামেশ্বরে  জাতীয়  পতাকা  উত্তোলন করেন,এপিজে আব্দুল কালামের বড় ভাই মহম্মদ মুথু মীরা লেব্বাই মারাইকায়ের। চেন্নাইয়ে পতাকা  উত্তোলন  করেন  তামিলনাডুর মুখ্যমন্ত্রী এডাপ্পি কে পালানিস্বামী।…

ByByadmin Aug 15, 2018

পার্টি অফিস দখলে দুই রাজনৈতিক দলের সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট৷৷  কংগ্রেসের পার্টি অফিস দখলের ঘটনাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে মলয়নগরে৷ এই…

ByByadmin Aug 15, 2018

স্বাধীনতা দিবসের প্রক্কালে সোনামুড়ায় বাড়িতে মজুত রাখা দশটি তাজা বোমাসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট৷৷ সোনামুড়ার শোভামুড়া গ্রামে জনৈক আক্তার হোসেনের বাড়িতে হানা দিয়ে ১০টি তাজা বোমা উদ্ধার…

ByByadmin Aug 15, 2018
Image Not Found

স্বাধীনতা দিবসে উপত্যকা জুড়ে বনধের নিস্তব্ধ

শ্রীনগর, ১৫ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসে উপত্যকা জুড়ে কোনও উৎসব নেই৷ তেরঙার দৃপ্ত  ভঙ্গীতে দাঁড়িয়ে থাকার  চেনা ছবিও নেই৷ তার বদলে আজকের কাশ্মীর বনধে নিস্তব্ধ৷ দোকান পাটবন্ধ, চলছে না যানবাহন৷ অদ্ভুত এক নীরবতা উপত্যকা জুড়ে৷ ৭২ তম স্বাধীনতা দিবসে বনধ পালন করল কাশ্মীর৷ বিচ্ছিন্নতাবাদীদের ডাকা সেই বনধে সামিল হলেন স্থানীয় বাসিন্দাদের একাংশও৷ বুধবার সৈয়দ আলি শাহ গিলানি, মিরওয়াইজ উমর ফারুক ও মহম্মদ ইয়াসিন মালিক স্বাধীনতা দিবসের প্রতিবাদে উপত্যকায় বনধ ডাকেন৷ সেই বনধে সাড়া পড়ে কাশ্মীরে৷ প্রতিটি দোকান বন্ধ ছিল৷সরকারি অফিস, স্কুল কলেজ বন্ধ স্বাধীনতা দিবসের জন্য৷ কিন্তু যানবাহনও চলাচল করেনি বিশেষ৷ কিছু প্রাইভেট গাড়ি চোখে পড়লেও, তা সংখ্যায় ছিল বেশ কম৷ তবে স্বাধীনতা দিবসে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ রাখা হল জম্মু ও কাশ্মীরের ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক পরিষেবা। যদিও সে রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতাদিবসের দিনে জঙ্গি হামলার আশঙ্কা অনেক বেশি থাকে। তাই কোনওরকম ঝুঁকি নেওয়া হচ্ছে না। তবে শুধুমাত্র বিএসএনএল-র ল্যান্ড লাইন পরিষেবাই স্বাভাবিক রাখা হয়। পরে অবশ্য বেলা ১২টারপর মোবাইল ও ইন্টারনেট পরিষেবা চালু করে দেওয়া হয়েছিল৷ মোতায়েন করা হয় পুলিশ ও আধাসামরিক বাহিনীকে মোতায়েন করা হয়৷ সরকারি অফিসে পতাকা উত্তোলনের সময় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না হয়, তার জন্যই বাহিনী মোতায়েন করাহয়৷ শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে  পতাকা উত্তোলন  করেন রাজ্যপাল এন এন ভোরা৷ বিশেষ নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা কাশ্মীর৷ শহরে ঢোকা ও বেরোনোর রাস্তায় ছিল নাকা চেকিং৷

ByByadmin Aug 15, 2018

বাংলাদেশের জাতীয় শোক দিবস পালন আগরতলায়

আগরতলা, ১৫ আগস্ট, (হি.স.) : প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সংগতি রেখে আগরতলায় পালিত হয়েছে  বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের ৪৩-তম শাহাদত বার্ষিকী তথা সে দেশের জাতীয় শোকদিবস। আজ বুধবার আগরতলায় অবস্থিত  বাংলাদেশ সহকারী হাইকমিশনেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শোক দিবস। এদিন সকাল আটটা নাগাদ বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করেন সহকারী হাইকমিশনার মহম্মদ শেখাওয়াত হোসেন। এর পর অনুষ্ঠানে উপস্থিত সকলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্যঅর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এ উপলক্ষে  আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতির বাণী পাঠ করেন সহকারী হাইকমিশনার মহম্মদ শেখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেনপ্রথম সচিব মহম্মদ জাকির হোসেন ভুইয়াঁ, দ্বিতীয় সচিব মহম্মদ ইকবাল হোসেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন। এই অনুষ্ঠানে মিশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিতছিলেন। দুপুরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশের জাতীর পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মধারার উপর ভিডিও এবং আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা এবংপ্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

ByByadmin Aug 15, 2018
Scroll to Top