News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাধীনতা দিবসের প্রক্কালে সোনামুড়ায় বাড়িতে মজুত রাখা দশটি তাজা বোমাসহ গ্রেপ্তার এক
Image

স্বাধীনতা দিবসের প্রক্কালে সোনামুড়ায় বাড়িতে মজুত রাখা দশটি তাজা বোমাসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট৷৷ সোনামুড়ার শোভামুড়া গ্রামে জনৈক আক্তার হোসেনের বাড়িতে হানা দিয়ে ১০টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে পুলিশ এই অভিযান চালানো হয়৷ জানা গেছে, মঙ্গলবার সকালে গোপন খবরের ভিত্তিতে পুলিশ সোনামুড়ার শোভামুড়া গ্রামে আক্তার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০টি তাজা বোমা পুলিশ উদ্ধার করেছে৷ এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ তাজা বোমা সমেত আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ৷ জানা গেছে, এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন এসডিপিও রাজদীপ দেব এবং মহকুমাশাসক সাফু আহিদ আহমেদ৷ গোপন খবরের ভিত্তিতে সম্পূর্ণ পরিকল্পনা মাফিক আক্তার হোসেনের বাড়ি ঘেরাও করে পুলিশ৷ পরে বাড়িতে অভিযান চালানো হয় বলে জানান এসডিপিও রাজদীপ দেব৷ মহকুমাশাসক সাফু আহিদ আহমেদ প্রথম থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন৷ ধৃত আক্তার হোসেনকে জিজ্ঞাসাবাদ করছেন মহকুমাশাসক সাফু আহিদ আহমেদ, এসডিপিও রাজদীপ দেব সহ পুলিশ আধিকারিকদের এক দল৷ এসডিপিও রাজদীপ দেব ঘটনা সম্পর্কে বলতে গিয়ে জানান, ধৃত আক্তার হোসেন দীর্ঘদিন ধরেই এ ধরনের অসামাজিক কাজে লিপ্ত ছিল৷ তার নামে অনেক অভিযোগ থাকলেও তাকে গ্রেফতার করা যাচ্ছিল না৷ কিন্তু সোমবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ আগে থেকে পরিকল্পনা মাফিক তার বাড়ি ঘিরে ফেলে৷ মঙ্গলবার সকালে অভিযান চালানো হয় এবং বাড়িতে তল্লাশি চালিয়ে ১০টি তাজা বোমা উদ্ধার করে অভিযুক্ত আক্তারকে গ্রেফতার করা হয় বলে এসডিপিও রাজদীপ দেব জানান৷
এদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশের সঙ্গে সংগতি রেখে ত্রিপুরায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ সারা রাজ্যে সর্বোচ্চ সতর্ক সংকেত জারি করা হয়েছে৷ সীমান্ত যে সব এলাকায় এখনও কাঁটাতারের বেড়া হয়নি সে সব এলাকায় বিএসএফ এর সংখ্যা প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে৷ তাই সঙ্গে অন্যান্য এলাকায়ও নজরদারি বাড়ানো হয়েছে৷ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বাজার, রেস্তোরা, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট প্রভৃতি স্থানে কঠোর পুলিশি টহল বাড়াতে এবং ক্রমাগত নজরাদি চালানোর জন্য দিয়েছেন পুলিশের মহানির্দেশক একে শুক্লা৷ এদিকে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে একদা বৈরি কবলিত ধলাই, খোয়াই জেলা সহ দক্ষিণ ত্রিপুরার একটি অংশে টিএসআর এর বিশেষ টহল শুরু হয়ে গেছে৷ ধলাই এবং খোয়াই জেলার বৈরি কবলিত যে সব স্থান সীমান্তের কাছাকাছি সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ শেই সঙ্গে নির্দেশ হয়েছে অসম থেকে আসা গাড়িগুলো খুবই সতর্কতার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করতে৷ একই সঙ্গে ট্রেনেও সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে আগামী কয়েকদিন৷ পাশাপাশি নজর রাখা হচ্ছে বহিঃরাজ্য থেকে আগত সড়কপথে গাড়িগুলোর উপরও৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top