News Flash

Posts of - August 9, 2018

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করুণানিধির

চেন্নাই, ৮ আগস্ট (হি.স.): পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল তামিলনাডুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির তামিলনাডুর  ঐতিহ্যশালী  মেরিনা বিচে আন্না মেমোরিয়ালের কাছে সমাধিস্থকরা হয় তাঁর নশ্বর দেহকে। এদিন  করুণানিধিকে  সমাধিস্থ নিয়ে প্রথমে জট তৈরি হয় পরে মাদ্রাজ হাই কোর্ট হস্তক্ষেপে জট  কাটে, মেরিনা  বিচেই সমাধিস্থ করা হয় করুণানিধিকে। তাঁকে শেষ শ্রদ্ধাজানাতে চেন্নাই পৌঁছন প্রধানমন্ত্রী। এরপর  সারা  দেশের  প্রথম সারির রাজনীতিবিদরা তামিল কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানান। এদিন সোশ্যাল  মিডিয়ায়  ট্যুইট করে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানানসোনিয়া গান্ধী ও এম এস স্বামীনাথন। মেরিনা বিচ  নিয়ে  দ্বিচারিতা করছে রাজ্যসরকার, দাবি ডিএমকে-র আইনজীবী সর্বাননের। অনুগামীদের  শান্ত ও  সংযত …

ByByadmin Aug 9, 2018

ক্রমশ চাপে ইমরান, দু’টি আসনে জয়ের বিজ্ঞপ্তিতে স্থগিত

ইসলামাবাদ, ৮ আগস্ট (হি.স.): ক্রমশ চাপে পড়ছেন ইমরান খান। গত ২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনে পাঁচটি আসনের  মধ্যে দু’টিতে তাঁর জয়ের বিজ্ঞপ্তি স্থগিত করে দিল পাকিস্তানের নির্বাচনকমিশন। আগামী ১৪ বা ১৫ আগস্ট পাকিস্তানের  পরবর্তী  প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ দলের চেয়ারম্যানের। কমিশনের এই  পদক্ষেপ  তাঁর পরিকল্পনায় জল ঢেলেদিতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের আশঙ্কা। বাকি তিনটি কেন্দ্রেও ইমরান খানের নির্বাচিত হওয়া নিয়েও কিছুটা হলেও সংসয় আছে। কারণ এই কেন্দ্রগুলিতে প্রথমে ইমরান  জয়ী  ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করলেও পরে পিছিয়ে আসে কমিশন।নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠায় ওই বিজ্ঞপ্তির  ওপর  কমিশন আপাতত স্থগিতাদেশ দিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ওই তিন কেন্দ্রেও ইমরানের জয়ী  হওয়ার বিজ্ঞপ্তি বাতিল  হতে পারে। সোমবারই পিটিআইয়ের বৈঠকে ইমরান খানকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়। এর ২৪ ঘণ্টার মধ্যে  পাক  নির্বাচন  কমিশনের নির্দেশ ইমরান শিবিরের অস্বস্তি বাড়াল।

ByByadmin Aug 9, 2018

মুম্বইয়ে ভারত পেট্রোলিয়ামের শোধনাগারে আগুন, আহত অন্তত ৪৫ জন

মুম্বই, ৮ আগস্ট (হি.স.): ভয়াবহ আগুন-আতঙ্ক মুম্বইয়ের চেম্বুরে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-আরএমপি প্ল্যান্টে| বুধবার বিকেল তিনটে নাগাদ আচমকাই জোরালো শব্দশোনা যায় চেম্বুর এলাকার মেহুল রোডে অবস্থিত ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-আরএমপি প্ল্যান্টে| বিস্ফোরণের পরই ভয়াবহ রূপ নিয়ে  ছড়িয়ে পড়ে  আগুনের লেলিহানশিখা| আগুন নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ন’টি ইঞ্জিন এবং দু’টি জাম্বো ট্যাঙ্কার| শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডে ঘটনায় আহত হয়েছেনঅন্ততপক্ষে ৪৫ জন| তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে| দমকল সূত্রের খবর, বিকেল তখন তিনটে হবে, আচমকাই জোরালো শব্দ শোনা যায় চেম্বুরের মেহুল রোডে অবস্থিত ভারত পেট্রোলিয়ামের শোধনাগারে| বিস্ফোরণের পরই আগুন ধরে যায়, আগুননেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ন’টি ইঞ্জিন| ঘন্টাখানেকের চেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| কি কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে| প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আহতদের প্রত্যেককে চেম্বুরের ইনলেক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে একজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক তাকে আইসিইউওয়ার্ডে পাঠানো হয়েছে।

ByByadmin Aug 9, 2018

বারামুল্লায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত চার জঙ্গি, গুরুতর জখম এক প্যারা-কম্যান্ডো

শ্রীনগর, ৮ আগস্ট (হি.স.): সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে পুনরায় উত্তপ্ত হল কাশ্মীর উপত্যকা| বুধবার সকালে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার রফিয়াবাদ এলাকায় সেনাবাহিনী ওজঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়| গুলির লড়াই চলাকালীন গুরুতর জখম হয়েছেন একজন প্যারা কম্যান্ডো| পাশাপাশি সেনাবাহিনীর গুলিতে খতম হয়েছে চার জঙ্গি। সেনাবাহিনীর ঊর্ধ্বতনএক কর্তা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার রফিয়াবাদা এলাকায় ‘বিজয় টপ’ ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি| গোয়েন্দা সূত্রে পাওয়াখবরের ভিত্তিতে বুধবার ভোরে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনীর ৩২ রাষ্ট্রীয় রাইফেলস এবং ৯ প্যারা কম্যান্ডোর যৌথ বাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন মুহুর্মূহ গুলি ছুটে আসছিল জঙ্গলের ভিতর থেকে| তত্পরতার সঙ্গে যোগ্য জবাব ফিরিয়ে দেয় যৌথবাহিনীও| সেনবাহিনীর ঊর্ধ্বতন ওই কর্তা আরও জানিয়েছেন, জঙ্গিহামলায় গুলিবিদ্ধ হয়েছেন একজন প্যারা-কম্যান্ডোর|  শেষ পাওয়া  খবর অনুযায়ী, সেনাবাহিনী গুলিতে নিহত হয়েছেন চারজন জঙ্গি। অন্যদিকে অবন্তীপুরে তল্লাশি অভিযান চালানোর সময় এক সন্ত্রাসবাদীকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। ধৃত জঙ্গির নাম  আব্দুল  মাজিদ শাহ।  বারামুলার পাট্টান এলাকার বাসিন্দা। ধৃত সন্ত্রাসবাদীকাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি  বাজেয়াপ্ত  করেছে  নিরাপত্তা বাহিনী। যে গাড়িতে করে ওই সন্ত্রাসবাদী পালাচ্ছিল সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।

ByByadmin Aug 9, 2018
Image Not Found

মিজোরামে ফিরে যেতে নারাজ রিয়াং শরণার্থীরা, বিডিও অফিস ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগষ্ট৷৷ মিজোরামের বাস্তুচ্যুত উত্তর জেলার ছয়টি শরণার্থী শিবিরে অবস্থানরত রিয়াংরা নিজভূমে ফিরে যেতে অনীহা…

ByByadmin Aug 9, 2018

প্রদেশ কং-এ অস্থিরতা চরমে, দল থেকে বহিষ্কার টিপিসিসি-র সা.সম্পাদক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগষ্ট৷৷ ত্রিপুরায় কংগ্রেস এখন সাইনবোর্ড-সর্বস্ব হয়ে পড়েছে। একজন বিধায়কও নেই দলের। তবে দলের চিরাচরিত…

ByByadmin Aug 9, 2018
Scroll to Top