News Flash

  • Home
  • Uncategorized
  • প্রদেশ কং-এ অস্থিরতা চরমে, দল থেকে বহিষ্কার টিপিসিসি-র সা.সম্পাদক
Image

প্রদেশ কং-এ অস্থিরতা চরমে, দল থেকে বহিষ্কার টিপিসিসি-র সা.সম্পাদক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগষ্ট৷৷ ত্রিপুরায় কংগ্রেস এখন সাইনবোর্ড-সর্বস্ব হয়ে পড়েছে। একজন বিধায়কও নেই দলের। তবে দলের চিরাচরিত প্রথা মোতাবেক অন্তর্কলহ বহাল রয়েছে। দলের এক প্রবীণ নেতার মতে, ত্রিপুরায় কংগ্রেস এখন হাড়-চর্ম-সর্বস্ব দল। তার পরও পূর্বের মতো সভাপতি পদের জন্য অন্তর্কলহ বহাল রয়েছে। এমন-কি মারমুখী বিবদমান দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে।

দলবিরোধী কাজের অভিযোগ এনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক বাপ্টু চক্রবর্তীকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার রাতে। তা-ও আবার আগরতলা থেকে নয়। বর্তমান সভাপতি বীরজিৎ সিনহার নির্বাচনী ক্ষেত্র কৈলাসহর থেকে এক প্রেসবার্তা জারি করে এ কথা জানানো হয়েছে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার সকালে কংগ্রেসের ডাকসাইটে যুবনেতা তথা রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলে পরিচিত বাপ্টু চক্রবর্তী তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি জানান, এই সিদ্ধান্ত অনৈতিক, সাংগঠনিক গণতন্ত্রের পরিপন্থী এবং অমানবিক। রাজ্যে কংগ্রেসকে আরও দুর্বল করার চক্রান্ত হচ্ছে। আর এই সিদ্ধান্ত তারই অঙ্গ। জানা গেছে, বীরজিৎ সিনহাকে অপসারণের দাবিতে দিল্লিতে গিয়ে দরবার করছিলেন এই যুব নেতা। এমন-কি একাধিক অভিযোগও এআইসিসির কাছে জমা পড়েছে বীরজিৎ সিনহার বিরুদ্ধে।

এদিকে পিসিসি-র প্রবীণ সদস্যরা জানিয়েছেন, বাপ্টুবাবু যদি পিসিসি সভাপতির চেয়ার লাভের ইচ্ছায় দলবিরোধী কাজ করে থাকেন তা হলে বীরজিৎ সিনহা ভুল রাজনৈতিক ফাঁদে পা দিয়েছেন। বাপ্টুকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে অবৈধ এবং দলের গঠনতন্ত্র বিরোধী বলে জানিয়েছেন পিসিসির বেশ কয়েকজন প্রবীণ সদস্য। জানা গেছে, দল বিরোধী কাজের অভিযোগে বাপ্টু চক্রবর্তীকে কংগ্রেস থেকে ছয় বছরের জন্য বরখাস্তের কাগজে স্বাক্ষর করেছেন দলের আরেক সম্পাদক মানিক দেব।

খবর, বাপ্টু চক্রবর্তী লবির সদস্যরা বুধবার সকালেই দিল্লি উড়ে গেছেন এবং বিষয়টি নিয়ে তাঁরা কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। একই সঙ্গে কংগ্রেসের বিবদমান দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সম্ভাবনাও দেখা দিয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top