News Flash

  • Home
  • Uncategorized
  • ৯৯ শতাংশ বাতিল নোট ফিরে এসেছে, রিপোর্ট পেয়েই সরব বিরোধীরা
Image

৯৯ শতাংশ বাতিল নোট ফিরে এসেছে, রিপোর্ট পেয়েই সরব বিরোধীরা

নয়াদিল্লি, ৩০ আগস্ট(হিঃস)৷৷ বাতিল নোট নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট প্রকাশিত হতেই কেন্দ্রের সমালোচনায় সরব হলেন বিরোধীরা৷ বাতিল নোটের প্রায় ৯৯ শতাংশ ফিরে এসেছে৷ বুধবার মোদী সরকারকে একহাত নিলেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম৷ সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও নোট বাতিল নিয়ে মোদী সরকারে একহাত নিয়েছে৷ বাতিল নোটের প্রায় ৯৯ শতাংশ ফিরে এসেছে৷ এদিন এমনই জানাল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই৷ বুধবার আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, নোট বাতিলের সময় যে পাঁচশো ও হাজারের নোট বাতিল করা হয়, তার মূল্য ছিল ১৫ লক্ষ ৪৪ হাজার কোটি টাকা৷ এর মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের ঘরে ফিরে এসেছে ১৫ লক্ষ ২৮ হাজার কোটি টাকার নোট৷ মাত্র ১৬ হাজার কোটি টাকার নোট রিজার্ভ ব্যাঙ্কের ঘরে ফেরেনি৷ ২০১৬-১৭ বার্ষিক রিপোর্ট প্রকাশ করে বুধবার শীর্ষ ব্যাঙ্কের তরফে জানানো হয়, নোট বাতিলের আগে প্রায় ৬৩২ কোটি পিস ১০০০ টাকার নোট বাজারে চালু ছিল৷ বিমুদ্রাকরণের পরবর্তী অধ্যায়ে এর মাত্র ১৪ শতাংশ ফেরেনি৷ শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, ৮৯ কোটি পিস ১০০০ টাকার নোট ফেরেনি৷ একইভাবে, আরবিআই জানিয়েছে, ২০১৭ সালের ৩১ মার্চের হিসেব অনুযায়ী পুরনো ও নতুন মিলিয়ে প্রায় ৫৮৮ কোটি পিস ৫০০ টাকার নোট বাজারেে চালু ছিল৷ ২০১৬ সত্রালের ৩১ মার্চের হিসেব অনুযায়ী, এই সংখ্যা ছিল ১৫৭০ কোটি পিস৷ দেশ থেকে কালো টাকা নির্মূল করতে গত বছরের ৮ নভেম্বর পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সরকারের আশা ছিল, ৩ লক্ষ কোটি টাকা ফিরবে না৷ তবে আজ রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট প্রকাশিত হতেই কেন্দ্রের সমালোচনায় সরব হলেন বিরোধীরা৷ মোদী সরকারকে একহাত নিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম৷ তিনি বলেছেন, ১৫ লক্ষ ৪৪ হাজার কোটি টাকার নোট বাতিল করা হয়৷ তার মধ্যে ১৬ হাজার কোটি টাকার নোট রিজার্ভ ব্যাঙ্কের ঘরে ফেরেনি৷
অর্থাৎ মাত্র এক শতাংশ৷ এটা আরবিআই এর লজ্জা৷ কারণ, তারাই নোট বাতিলের সুপারিশ করেছিল৷ এখানেই থেমে থাকেননি চিদম্বরম৷ তিনি আরও বলেছেন, আরবিআই ১৬ হাজার কোটি টাকা ফেরত পেয়েছে৷ কিন্তু, নোট বাতিলের সিদ্ধান্ত কালো টাকাকে আদতে সাদায় পরিণত করার কৌশল নয় তো? নোট বাতিলের সময় সরকার যে উদ্দেশ্যের কথা বলেছিল, সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে৷ নোট বদলের সময় ১০৪ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে৷ এর জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত৷ অপর এক কংগ্রেস নেতা রণদীপ সূরজেওয়ালা বলেছেন, নোট বাতিল বিপর্যয় ছাড়া আর কিছু নয়৷ এই বিপর্যয়ের ফলে ১০৪ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে৷ এই সময়ই দুর্নীতিগ্রস্তরা লাভবান হয়েছে৷ নোট বাতিলের সিদ্ধান্ত শুধু আরবিআই এর পবিত্রতাই নষ্ট করেনি, এর ফলে বিদেশে ভারতের বিশ্বাসযোগ্যতাও নষ্ট হয়ে গিয়েছে৷ প্রধানমন্ত্রী বলেছিলেন, কিংকর্তব্যবিমূঢ়তা ফের প্রমাণিত হল৷ তিনি দাবি করেছিলেন, নোট বাতিলের ফলে তিন লক্ষ কোটি কালো টাকার সন্ধান পাওয়া গিয়েছে৷ কিন্তু, আরবিআই এর তথ্য অনুযায়ী ১৫৪৪ লক্ষ কোটি টাকার মধ্যে মাত্র ১৬,০০০ কোটি টাকা ফেরত আসেনি৷ এই ১৬,০০০ কোটি টাকা বাতিল হওয়া নোটের মাত্র এক শতাংশ৷ সিপিএমও নোট বাতিল নিয়ে মোদী সরকারকে একহাত নিয়েছে৷ সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, জাতীয়তা বিরোধী কাজ করেছে মোদী সরকার৷ এর জন্য দেশ কোনওদিন তাদের ক্ষমা করবে না৷ দুর্নীতি, কালো টাকা, জাল নোট এবং সন্ত্রসাবাদের মোকাবিলা করার কথা বলে নোট বাতিল করা হয়েছিল৷ কিন্তু, এর ফলে গরীব মানুষই সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে৷ একশোরও বেশী মানুষের মৃত্যু হয়েছে৷ সরকারের কী উদ্দেশ্য ছিল সেটাই স্পষ্ট নয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top