News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় নাবালিকা অপহরণে পুলিশের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ
Image

আগরতলায় নাবালিকা অপহরণে পুলিশের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৯ আগষ্ট৷৷ গত ৩ তারিখ সন্ধ্যারাতে রাজধানী আগরতলার বৌদ্ধ মন্দির সংলগ্ণ এলাকা থেকে অপহৃতা হয় এক নাবালিকা কন্যা৷ অপহরণের ৪ দিন অতিক্রান্ত হতে চললেও পশ্চিম মহিলা থানার পুলিশ এখন পর্যন্ত অপহৃতা নাবালিকা ও অপহরণকারীদের কোন হদিশ পায়নি৷ যা নিয়ে ক্ষোভ দেখা দেয়ে অপহৃতার আত্মীয় পরিজন ও সংশ্লিষ্ট এলাকাবাসীর মধ্যে৷ নাবালিকার কাকার অভিযোগ অপহরণকারীদের নামধাম পরিচয় সব কিছু পুলিশকে দেওয়া হয়েছে৷ অপহরণকারীদের মধ্যে বেশ কয়েকজন বৌদ্ধমন্দির এলাকায় দিব্যি ঘুরে বেড়াচ্ছেন৷ অথচ পুলিশ এবিষয়ে কোন প্রকার উদ্যোগ নিচ্ছেন না৷ এই অবস্থায় সোমবার বেলা ৩টা নাগাত অপহৃতার কাকা ৩ অভিযুক্তকে রাধানগর বিওসি’র সামনে দেখতে পান৷ তারপর তিনি তার আরও অন্যান্য আত্মীয় পরিজনদের সহায়তায় ৩ অভিযুক্তকে আটক করতে সক্ষম হন বলে জানান৷ তারপর তারা রাধানগর এলাকার ট্রাফিক পুলিশের সহায়তায় তাদের তুলে দেন পশ্চিম মহিলা থানার পুলিশের হাতে৷ অভিযোগ পুলিশ নাকি রাস্তায় গাড়ি থেকেই একজনকে ছেড়ে দেয়৷ তারপর থানায় এসে আরও এক অভিযুক্তকে ছেড়ে দেয় শুধুমাত্র এক নাবালক অভিযুক্তকে রেখে দেয়৷ এব্যাপারে পশ্চিম মহিলা থানার ওসি ইলা দেব জানান, অভিযোগকারীরা পুলিশের হাতে এক অভিযুক্তকে তুলে দিয়েছে৷ যথারীতি পুলিশ তাকে গ্রেফতার গেছে এই পেট্রোল পাম্প৷ ডিজেল-পেট্রোল এলে দুদিনেই স্টক খালি হয়ে যায়, অভিযোগ জনগণের৷ প্রশাসন নীরব৷ জনমনে এনিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে৷ এদিকে কালোবাজারীদের দৌলতে খোয়াইয়ে পেট্রোল বা ডিজেলের সংকট নেই৷ শুধু চড়া দামে তেল ক্রয় করতে টান পড়ছে পকেটে৷ বিপাকে যান চালকরা৷ এই সমস্যা নিরসনে কেউ এগিয়ে আসছে না৷ প্রশাসনের নীরব ভূমিকায় জনগমে ক্ষোভ আরও বাড়ছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top