News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করায় বিজেপি কর্মীকে পিটিয়ে জখম করল সিপিএম ক্যাডার
Image

মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করায় বিজেপি কর্মীকে পিটিয়ে জখম করল সিপিএম ক্যাডার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ জুলাই৷৷ গতকাল রাতে ছেচরীমাইস্থিত বড়জলা এলাকায় শাসকদলের দাপটে এলাকাবাসী অস্থির হয়ে পড়েছে এমনই অভিযোগ ওঠেছে বিজেপি দলের পক্ষ থেকে৷ তবে মঙ্গলবার রাত আনুমানিক ১০টার সময় বড়জলা এলাকার ঝন্টু দেবনাথ, বিজেপিকর্মী নিখিল মজুমদার কে ব্যাপক হারে কিল ঘুষি মেরে আহত করে৷ কারন নিখিল বাবু নাকি এক বিজেপি নেতার পন্ট্রি ফিডস এরে দোকানে কাজ করে৷ তাছাড়া ঐদিন তিনি আগরতলা মানিক সরকারের বাসভবন ঘেরাও করার সমাবেশে অংশ গ্রহন করেছে এই তার অপরাধ৷ ঝুটন দেবনাথ যখন তাকে মারধোর করে এমন তার প্রচন্ড চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে দেখে রাস্তার মধ্যে পড়ে কাতরাচ্ছে তখনই জড়ো হয় এলাকার সকল অংশের মানুষ ৷ এ ঘটনার খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায় তবে পুলিশ মারধোরের ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে খবর৷ এ মারধোরের ঘটনার অভিযুক্ত ঝুটন দেবনাথের নামে বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ যার নম্বর ২৪/১৭ আই পিসি ৩২৫/৩৮৪ ধারা মেতাবেগ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানা গেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top