News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পালিত বিএসএনএল কর্মী ও অফিসারদের অনশন ধর্মঘট
Image

রাজ্যে পালিত বিএসএনএল কর্মী ও অফিসারদের অনশন ধর্মঘট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ ৫ দফা দাবীতে আন্দোলনমুখী হয়েছেন বিএসএনএলের কর্মী ও আধিকারীকরা৷ বৃহস্পতিবার সকাল ১১টায় কামান চৌমুহনীস্থিত দূরসঞ্চার ভবন প্রাঙ্গনে তাঁরা অনশন ধর্মঘটে বসেছেন৷ বিএসএনএল কর্মী ও আধিকারীকদের রাজ্য কমিটির আহ্বায়ক তীর্থংকর চৌধুরীর অভিযোগ, কেন্দ্রীয় সরকার দূরসঞ্চার নিগমকে বেসরকারীকরনের মাধ্যমে কর্পোরেটদের হাতে তোলে দিতে চেষ্টা চালিয়েছে৷ টেলি পরিষেবায় দূরসঞ্চার নিগমের পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে৷ কিন্তু, সংস্থায় নিয়োজিত কর্মীদের উন্নয়ন হয়নি বলে তিনি তোপ দাগেন৷ তাই, ১ জানুয়ারী ২০১৭ থেকে কর্মীদের বেতন ও পেনশন পুনর্বিন্যাস, সরাসরি নিযুক্ত কর্মীদের ৩০ শতাংর্শ অবসরকালীন সুযোগ সুবিধা প্রদান, ট্রেড ইউনিয়ন কার্যাবলী বন্ধ করার নির্দেশ বাতিল সহ ৫ দফা দাবীতে আন্দোলনের সীমা আরো বাড়ানো হবে বলে হুশিয়ারী দিয়েছেন তিনি৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top