News Flash

  • Home
  • Uncategorized
  • সৌদি আরবে বিধ্বংসী আগুন, ১০ জন ভারতীয় সহ মৃত ১১
Image

সৌদি আরবে বিধ্বংসী আগুন, ১০ জন ভারতীয় সহ মৃত ১১

রিয়াধ ও নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নজরানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদ্বগ্ধ ও শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন ১০ জন ভারতীয় শ্রমিক| ১০ জন ভারতীয় ছাড়াও আগুনে পুড়ে মারা গিয়েছেন আরও এক জন| তবে তাঁকে এখনও শনাক্ত করা যায়নি| অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন| তাঁদের মধ্যে ৪ জন ভারতীয়| হতাহতরা সকলেই ভারত ও বাংলাদেশের নাগরিক বলে জানা গিয়েছে| মর্মান্তিক এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| টুইট করে বিদেশমন্ত্রী লিখেছেন, ‘নজরানে যে দুঃখজনক ঘটনা ঘটেছে সে সম্পর্কে আমি অবহিত| সেখানে ১০ জন ভারতীয়ের মৃতু্য হয়েছে| আহত ৬ জন হাসপাতালে চিকিত্সাধীন| আমি জেড্ডায় ভারতীয় কনসাল জেনারেলের সঙ্গে কথা বলেছি|’
ৱুধবার জানলাবিহীন একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে| অগ্নিকাণ্ডের পরই কালো ধোঁয়ায় ঢেকে যায় বাড়িটি| প্রাথমিকভাবে জানা গিয়েছে, পুরনো এসি মেশিনে শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে| বাড়িটিতে কোনও জানলা না থাকায়, সম্ভবত অগ্নিদ্বগ্ধ ও শ্বাসরুদ্ধ হয়ে ১১ জনের মৃতু্য হয়েছে| সিভিল ডিফেন্স ডিরেক্টরেট জানিয়েছেন, বাড়িটিতে কোনও জানালা ছিল না| তাই হয়তো শ্বাসরুদ্ধ হয়ে ১১ জনের মৃতু্য হয়েছে, আহত হয়েছেন ৬ জন| এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন নজরান-এর গভর্নর প্রিন্স জুলুয়ে বিন আব্দুল আজিজ বিন মুসায়েদ|
বৃহস্পতিবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে অগ্নিকাণ্ডে মৃত ১০ জন ভারতীয়ের নাম প্রকাশ করা হয়েছে| তাঁরা হলেন, তাবরেজ খান, আতিক আহমেদ, ওয়াসিম আকরাম এবং ভকীল আহমেদ, প্রত্যেকের বাড়ি উত্তর প্রদেশে| বিহারের বাসিন্দা গৌরী শঙ্কর গুপ্তা| কেরলের বাসিন্দা-কম্পালান সথ্যিয়ান, বাইজু রাঘবান এবং শ্রীজিত কোট্টাসেরি| তামিলনাড়ুর বাসিন্দা এম কালিয়ান| বাকি দু’জন পরস কুমার সুবেদার এবং মহম্মদ ওয়াসিম আজিজুর রহমানের বাড়ি ভারতের কোথায় তা জানা যায়নি|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top