News Flash

  • Home
  • Uncategorized
  • খরচ কমাতে এয়ার ইন্ডিয়ার বিমানে ইকোনমি ক্লাসের যাত্রীদের আমিষ খাবার নিষিদ্ধ
Image

খরচ কমাতে এয়ার ইন্ডিয়ার বিমানে ইকোনমি ক্লাসের যাত্রীদের আমিষ খাবার নিষিদ্ধ

মুম্বাই, ১০ জুলাই (হি.স.) : এয়ার ইন্ডিয়ার বিমানে যাতায়াতের সময় ইকোনমি ক্লাসের যাত্রীদের নিমামিষ আহারই করতে হবে| খরচ কমাতে এমনই পদক্ষেপ নিল দেশীয় বিমান সংস্থা | এতদিন এয়ার ইন্ডিয়ার ইকনমি ক্লাসের যাত্রীরা নিরামিষ ও আমিষের মধ্যে যে কোনও একটি বেছে নেওয়ার সুযোগ পেতেন| নয়া সিদ্ধান্তে আর সেই সুযোগ মিলবে না| বিজনেস ও ফার্স্ট ক্লাসে অবশ্য আগের মতোই আমিষ খাবারের ব্যবস্থা থাকবে|
তবে বিমান সংস্থার এমন সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে ইতিমধ্যেই ক্ষোভ দেখা দিয়েছে| তাঁদের প্রশ্ন, অন্যান্য ক্লাস পেলেও ইকোনমি ক্লাস কেন এই ব্যবস্থা থেকে বঞ্চিত হবেন| জানা গিয়েছে, দেশীয় উড়ানে কমপক্ষে ৫৫ হাজার কোটি টাকার দেনার মুখে সংস্থা| খরচ কমাতেই মূলত এই সিদ্ধান্ত| সূত্রের খবর, ২০১৫ সালে ডিসেম্বরে ৯০ মিনিটের কম সময়ের উড়ানে আমিষ খাবার নিষিদ্ধ হয়েছিল| এবার এয়ার ইন্ডিয়ার সমস্ত দেশীয় বিমান যাত্রার ক্ষেত্রেই সেই নিয়ম প্রযোজ্য হল|
এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী লোহানি বলছেন, গত মাসেই সব দেশীয় উড়ানের ইকনমি ক্লাসে আমিষ খাবার দেওয়া বন্ধ হয়ে গিয়েছে| এর ফলে খরচ অনেকটাই বাঁচানো সম্ভব হবে| পাশাপাশি যিনি নিরামিষ খান, তাঁকে আমিষ খাবার দেওয়ার মতো ভুলও এড়ানো যাবে| অতীতে এমন ঘটনায় অনেক যাত্রীই ক্ষুব্ধ হয়েছেন| সেই কারণেই আমিষ খাবার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে|
তবে এই সিদ্ধান্ত যাত্রীদের মুখে হাসি ফোটাতে পারেনি| জাতীয় বিমানযাত্রী সংগঠনের সচিব মহেশ রেড্ডি এর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলেছেন| তিনি বলেন, এয়ার ইন্ডিয়ার মতো সংস্থার এই ধরনের সিদ্ধান্ত ঠিক নয়| যাত্রীদের মতামত নিয়ে তবেই এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top