News Flash

  • Home
  • Uncategorized
  • টুইটারে আত্মপ্রকাশ করলেন মালালা, স্বাগত জানালেন বিল গেটস
Image

টুইটারে আত্মপ্রকাশ করলেন মালালা, স্বাগত জানালেন বিল গেটস

নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): স্কুলের গন্ডি পেরিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে আত্মপ্রকাশ করলেন শান্তির নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই| শুক্রবার সন্ধ্যা ৭.২৭ মিনিট নাগাদ প্রথম টুইট করেন মালালা লেখেন, `আজ আমার স্কুলের শেষ দিন এবং টুইটারে প্রথম দিন|’ টুইটারে আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই মালালাকে স্বাগত জানিয়েছেন বিল গেটস এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো|

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস মালালাকে বহু মানুষের `অনুপ্রেরণা’ বলেছেন| মার্কিন সেনেটর কমলা হ্যারিস বলেছেন, `আমরা বিশ্বে যে পরিবর্তন দেখতে চাইছি, মালালা তারই সূচনা করেছেন| কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইট করে জানিয়েছেন, `শিক্ষার প্রতি তোমার সাহস ও কমিটমেন্ট-তোমাকে এবং অন্যদের অনুপ্রেরণা যোগাচ্ছে| তোমাকে অভিনন্দন|’

Releated Posts

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top