নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ পাকা সেতুর দাবীতে অবরোধ আন্দোলনে নামে ক্ষুব্ধ গ্রামবাসী৷ ঘটনা বুধবার সকালে গন্ডাছড়া-অমরপুর মূল সড়কে৷ অভিযোগ, গন্ডাছড়া মহকুমার অধীন ষাট কার্ড এলাকায় লোহার ব্রিজ দীর্ঘদিন ধরে জরাজীর্ন অবস্থায় পড়ে রয়েছে৷ বিস্তীর্ণ এলাকার জনগণ চলাফেরায় অসুপবিধার সম্মুখীন হচ্ছেন৷ মরণ ফাঁদে পরিণত হওয়া লোহার ব্রিজ দিয়ে চলাচল করতে বহু অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে৷ এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা কোন সমাধানে তদ্বিরতা দেখায়নি৷ ভোটের সময় ২০১৩ সালের স্থানীয়দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পাকা সেতু করা হবে ক্ষমতায় ফিরলে৷ ২০১৮ এর ভোটের দামামা বাজলেও কোন উদ্যোগ নেই সংস্কারের৷ ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ রাস্তা অবরোধ করে বসেন স্থানীয়রা৷ খবর পয়ে ছুটে যায় আগরতলা পূর্ব থানার পুলিশ৷ সেখানে গিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে সফল হয়েছে পুলিশ৷ কিন্তু তার কিছুক্ষণ পর থানায় এলাকার লোকজন থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে৷ প্রকাশ্যে রাস্তায় কাঠ ব্যবসায়ী বাবুল দাসকে প্রাণনাশের চেষ্টা, সাংবাদিক নিগ্রহ নিয়ে উভয় পক্ষের বিক্ষোভ উত্তেজনা ছড়িয়ে পড়ে থানা সংলগ্ণ এলাকায়৷ খবর লেখা পর্যন্ত যতদূর জানা গিয়েছে দুটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷ তদন্ত শুরু করলেও গ্রেপ্তাররে কোন খবর নেই৷ গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ আন্দোলন থানা চত্বরে৷

মরণফাঁদে পরিণত ব্রিজ, প্রতিবাদে পথ অবরোধ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















