News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রাম প্রধানের বিরুদ্ধে ক্ষোভ, পরিবর্তনের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে আবেদন আড়ালিয়া গ্রামবাসীর
Image

গ্রাম প্রধানের বিরুদ্ধে ক্ষোভ, পরিবর্তনের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে আবেদন আড়ালিয়া গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: চড়িলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবি জানালেন এলাকার বাসিন্দারা। রবিবার সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে গ্রামবাসীরা মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর বা প্রয়োজনীয় প্রশাসনিক কাজে তাঁর সঙ্গে দেখা করতে গেলে দীর্ঘ সময় বাড়ির গেটের বাইরে অপেক্ষা করতে হয়। এমনকি বারবার ডাকাডাকি করলেও তিনি অনেক সময় বাড়ির গেট বা দরজা খুলে দেখা করেন না। ফলে সাধারণ মানুষ, ছাত্র-যুবক এবং বিভিন্ন সরকারি পরিষেবার আবেদনকারীদের প্রয়োজনীয় কাজ না করেই ফিরে আসতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

গ্রামবাসীদের দাবি, এই পরিস্থিতির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাই জনস্বার্থে আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকে পরিবর্তনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তারা।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top