News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা
Image

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর থানার যৌথ বাহিনী। গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রায় তিন ঘণ্টার বিশেষ অভিযানে সিপাহিজলা জেলার যাত্রাপুর থানার অন্তর্গত থলিবাড়ি এডিসি ভিলেজ এলাকা থেকে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

রবিবার এই ঘটনার বিস্তারিত জানিয়ে যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পার্থনাথ ভৌমিক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এসটিএফ, গোয়েন্দা শাখা, যাত্রাপুর থানার পুলিশ, টিএসআর জওয়ান-সহ প্রায় ৪০ জনের একটি যৌথ বাহিনী থলিবাড়ি এডিসি ভিলেজ এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় একটি কৃষিজমির পাশের ছড়ার ধারে মাটির নিচে লুকিয়ে রাখা প্লাস্টিকে মোড়ানো সাতটি বস্তা থেকে মোট ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। তবে এই মাদক কারবারের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ওসি পার্থনাথ ভৌমিক জানান, ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। গাঁজার প্রকৃত মালিক এবং পাচারচক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, “নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত প্রয়োজন।”

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top