News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক
Image

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আগরতলায় দুই রাজ্যের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে।

সূত্রের খবর, বৈঠকে ত্রিপুরা ও মিজোরাম সরকারের স্বরাষ্ট্র সচিব, ত্রিপুরা সরকারের রাজস্ব সচিব, উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক, সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার-সহ দুই রাজ্যের একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক ও পুলিশ আধিকারিক উপস্থিত থাকবেন।

জানা গেছে, সম্প্রতি শিলংয়ে অনুষ্ঠিত নর্থ ইস্ট কাউন্সিল (এনইসি)-এর বৈঠকের ফাঁকে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং মিজোরামের মুখ্যমন্ত্রীর মধ্যে আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা নিয়ে যে ইতিবাচক আলোচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় আগরতলায় এই বৈঠকের আয়োজন করা হচ্ছে।

বৈঠকে সীমান্ত নির্ধারণ-সংক্রান্ত বিভিন্ন বিষয়, প্রশাসনিক সমন্বয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের দৈনন্দিন সমস্যা এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় প্রশাসনিক সমন্বয় আরও জোরদার করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে গতিশীল করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

প্রশাসনিক মহলের মতে, এই বৈঠক ত্রিপুরা ও মিজোরামের মধ্যে সীমান্ত-সংক্রান্ত সমস্যার সৌহার্দ্যপূর্ণ ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের পথ সুগম হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে। এছাড়াও, এই উদ্যোগের মাধ্যমে দুই রাজ্যের পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও প্রশাসনিক সমন্বয় আরও সুদৃঢ় হবে এবং সীমান্তবর্তী অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

Leave a Reply

Scroll to Top