News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্যে আন্দোলনের প্রেক্ষিতে আগরতলায় মোমবাতি প্রজ্বলন, প্রয়াত পরীক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি
Image

শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্যে আন্দোলনের প্রেক্ষিতে আগরতলায় মোমবাতি প্রজ্বলন, প্রয়াত পরীক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: জাতীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে বিতর্ক এবং ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রবিবার আগরতলার সার্কিট হাউস এলাকায় প্রয়াত পরীক্ষার্থীদের স্মরণে এক মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং গণতন্ত্র ও শিক্ষার অধিকার রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর উপস্থিত ছাত্রছাত্রীরা ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ করে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার শপথ গ্রহণ করেন। পরে প্রয়াত ছাত্রছাত্রীদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বলন করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রবীণ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি বলেন, ছাত্রসমাজের ঐক্যবদ্ধ আন্দোলন দেশের গণতান্ত্রিক চেতনার প্রতিফলন। তাঁর দাবি, ছাত্র-যুবদের আন্দোলনের ফলেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন।
তিনি আরও বলেন, দেশের সংবিধান ও শিক্ষাব্যবস্থাকে সুরক্ষিত রাখতে ছাত্রছাত্রীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক আন্দোলনে ছাত্রসমাজ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এবং প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করেও টানা কয়েকদিন আন্দোলন চালিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন, গণতান্ত্রিক আন্দোলন প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। ভবিষ্যতেও দেশের গণতন্ত্র রক্ষা এবং শিক্ষার প্রসারের আন্দোলনে ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top