News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
Image

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ছেলের মৃত্যুর খবর পেয়ে মায়ের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

মৃত যুবকের নাম দোলন চাকমা (২৬)। তাঁর বাড়ি নতুনবাজার থানার অন্তর্গত লাম্প্রা বাজার এলাকার ঠান্ডা চন্দ্র উচয়পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দোলন চাকমা তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে নেমেছিলেন। সেই সময় তিনি ডুম্বুর জলাশয়ের গভীর জলে তলিয়ে যান। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নেমে পড়েন এবং সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ও নতুনবাজার থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করেন। দীর্ঘক্ষণ অনুসন্ধানের পর জলাশয় থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

পরে মৃতদেহটি উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটি জলে ডুবে মৃত্যুর ঘটনা বলে মনে করা হলেও, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top