News Flash

  • Home
  • Uncategorized
  • মরণফাঁদে পরিণত ব্রিজ, প্রতিবাদে পথ অবরোধ
Image

মরণফাঁদে পরিণত ব্রিজ, প্রতিবাদে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ পাকা সেতুর দাবীতে অবরোধ আন্দোলনে নামে ক্ষুব্ধ গ্রামবাসী৷ ঘটনা বুধবার সকালে গন্ডাছড়া-অমরপুর মূল সড়কে৷ অভিযোগ, গন্ডাছড়া মহকুমার অধীন ষাট কার্ড এলাকায় লোহার ব্রিজ দীর্ঘদিন ধরে জরাজীর্ন অবস্থায় পড়ে রয়েছে৷ বিস্তীর্ণ এলাকার জনগণ চলাফেরায় অসুপবিধার সম্মুখীন হচ্ছেন৷ মরণ ফাঁদে পরিণত হওয়া লোহার ব্রিজ দিয়ে চলাচল করতে বহু অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে৷ এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা কোন সমাধানে তদ্বিরতা  দেখায়নি৷ ভোটের সময় ২০১৩ সালের স্থানীয়দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পাকা সেতু করা হবে ক্ষমতায় ফিরলে৷ ২০১৮ এর ভোটের দামামা বাজলেও কোন উদ্যোগ নেই সংস্কারের৷ ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ রাস্তা অবরোধ করে বসেন স্থানীয়রা৷  খবর পয়ে ছুটে যায় আগরতলা পূর্ব থানার পুলিশ৷ সেখানে গিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে সফল হয়েছে পুলিশ৷ কিন্তু তার কিছুক্ষণ পর থানায় এলাকার লোকজন থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে৷ প্রকাশ্যে রাস্তায় কাঠ ব্যবসায়ী বাবুল দাসকে প্রাণনাশের চেষ্টা, সাংবাদিক নিগ্রহ নিয়ে উভয় পক্ষের বিক্ষোভ উত্তেজনা ছড়িয়ে পড়ে থানা সংলগ্ণ এলাকায়৷ খবর লেখা পর্যন্ত যতদূর জানা গিয়েছে দুটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷ তদন্ত শুরু করলেও গ্রেপ্তাররে কোন খবর নেই৷ গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ আন্দোলন থানা চত্বরে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top