News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকার শ্লীলতাহানির দায়ে হোমে গেল কিশোর
Image

নাবালিকার শ্লীলতাহানির দায়ে হোমে গেল কিশোর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ জুন৷৷ কাঁঠাল খাওয়ানোর প্রলোভন দিয়ে চোদ্দ বছরের এক কিশোর কর্তৃক শ্লীলতাহানী এবং নির্যাতনের শিকার হলো চার বছরের এক নাবালিকা৷ সংশ্লিষ্ট বিষয়ে তেলিয়ামুড়া থানায় একটি শ্লীলতাহানির মামলা নথিভুক্ত হয়৷ পুলিশ মঙ্গলবার দুপুরে অভিযুক্ত নাবালককে গ্রেপ্তার করেছে৷ গত ২০ জুন সন্ধ্যায় তেলিয়ামুড়া থানাধীন মহারানী পুর এলাকার ঝুটন দাসের ছেলে সজ্ঞিত (১৪) (কল্পিত নাম) পাশের বাড়ির চার বছরের নাবালিকা কন্যাকে কাঁঠাল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানি এবং নির্যাতন চালায়৷ ভয়ে এত দিন নির্যাতিতা নাবালিকা কিছু বলেনি বাড়ির কাউকে৷ কিন্তু গতকাল রাতে অভিযুক্ত সঞ্জিত নাবালিকার বাড়িতে গেলে নাবালিকা সকলের সামনেই সব খুলে বলে৷ সোমবার রাতেই নাবালিকার পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করে৷ পুলিশ ভারতীয় দন্ডবিধির ৩৫৪ এবং পক্সো ধারায় মামলা নিয়ে আজ দুপুরে ওই নাবালিকাকে গ্রেপ্তার করে খোয়াই জুভেনাইল কোর্টে পাঠায়৷ এদিকে নির্যাতিতা শিশু কন্যাকেও মঙ্গলবার দুপুরে ডাক্তারি পরীক্ষা করা হয়৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top