News Flash

  • Home
  • Uncategorized
  • জিএসটি নিয়ে তাড়াহুড়ো করে ভুল করতে চলেছে কেন্দ্র, দাবি মমতার
Image

জিএসটি নিয়ে তাড়াহুড়ো করে ভুল করতে চলেছে কেন্দ্র, দাবি মমতার

কলকাতা, ২৮ জুন (হি.স.): আবারও কেন্দ্রীয় সরকারকে ‘ভুল’ প্রমাণিত করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| গুডস এণ্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) নিয়ে রাজি হওয়া সত্ত্বেও, মমতা জানিয়ে দিলেন, আগামী ৩০ জুন মধ্যরাতে সংসদে জিএসটি নিয়ে বিশেষ অধিবেশনে অংশগ্রহণ করবে না তৃণমূল কংগ্রেস| ৱুধবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসৱুকে মুখ্যমন্ত্রী লিখেছেন, জিএসটি বাস্তবায়ন নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন| নোট বাতিলের পরে জিএসটি নিয়ে তাড়াহুড়ো করে আরও একটি ভুল করতে চলেছে কেন্দ্রীয় সরকার| মমতা লিখেছেন, ‘আমরা প্রথম থেকেই জিএসটি-র পক্ষে, কিন্তু যেভাবে কেন্দ্রীয় সরকার জিএসটি কার‌্যকর করার লক্ষ্যে এগোচ্ছে, তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন|’
মুখ্যমন্ত্রীর দাবি, গোটা ব্যবসায়ী মহল, বিশেষ করে মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা জিএসটি নিয়ে ধোঁয়াশায় রয়েছে| মমতার আরও অভিযোগ, জিএসটি নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার জেরে ওষুধের মতো জরুরি জিনিসও বাজারে অমিল| মমতা মনে করেন, জিএসটি রূপায়নের জন্য আরও অন্তত ৬ মাস নেওয়া প্রয়োজন| তাড়াহুড়ো করে জিএসটি চালু করতে গিয়ে বড় ভুল করছে কেন্দ্রীয় সরকার| প্রতিবাদে আগামী ৩০ জুন মধ্যরাতে জিএসটি রূপায়ণের জন্য সংসদের বিশেষ অধিবেশনেও তৃণমূল অংশ নেবে না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top