News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মীরা কুমার, নির্বাচন ১৭ জুলাই
Image

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মীরা কুমার, নির্বাচন ১৭ জুলাই

নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): বিরোধীদের পছন্দের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মীরা কুমার| ৱুধবার শীর্ষ কংগ্রেস নেতৃত্ব ও বিরোধী দলের নেতাদের উপস্থিতিতে মনোনয়ন পত্র জমা দেন মীরা কুমার| মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রাক্তন লোকসভার স্পিকার মীরা কুমারের একপাশে বসেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও অপর পাশে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং| এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি-র শরদ পওয়ার এবং সিপিআই-এম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রমুখরা| চলতি মাসের ৩০ তারিখ, গুজরাটের সবরমতী আশ্রম থেকে প্রচার শুরু করবেন মীরা কুমার|
উল্লেখ্য, গত ২৩ জুন এনডিএ সরকারের পছন্দের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন রামনাথ কোবিন্দ| মনোনয়ন পত্র জমা দেওয়ার পর কোবিন্দ বলেছিলেন, ‘আমার মতে, রাষ্ট্রপতি পদ সমস্ত রাজনীতির উর্ধ্বে থাকা উচিত…| আমি রাষ্ট্রপতি পদের মর‌্যাদা বজায় রাখার চেষ্টা করবো|’ প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুলাই| তার তিনদিন পর, ২০ জুলাই ফল ঘোষণা|

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top