কলকাতা, ২৮ জুন (হি.স.): আবারও কেন্দ্রীয় সরকারকে ‘ভুল’ প্রমাণিত করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| গুডস এণ্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) নিয়ে রাজি হওয়া সত্ত্বেও, মমতা জানিয়ে দিলেন, আগামী ৩০ জুন মধ্যরাতে সংসদে জিএসটি নিয়ে বিশেষ অধিবেশনে অংশগ্রহণ করবে না তৃণমূল কংগ্রেস| ৱুধবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসৱুকে মুখ্যমন্ত্রী লিখেছেন, জিএসটি বাস্তবায়ন নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন| নোট বাতিলের পরে জিএসটি নিয়ে তাড়াহুড়ো করে আরও একটি ভুল করতে চলেছে কেন্দ্রীয় সরকার| মমতা লিখেছেন, ‘আমরা প্রথম থেকেই জিএসটি-র পক্ষে, কিন্তু যেভাবে কেন্দ্রীয় সরকার জিএসটি কার্যকর করার লক্ষ্যে এগোচ্ছে, তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন|’
মুখ্যমন্ত্রীর দাবি, গোটা ব্যবসায়ী মহল, বিশেষ করে মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা জিএসটি নিয়ে ধোঁয়াশায় রয়েছে| মমতার আরও অভিযোগ, জিএসটি নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার জেরে ওষুধের মতো জরুরি জিনিসও বাজারে অমিল| মমতা মনে করেন, জিএসটি রূপায়নের জন্য আরও অন্তত ৬ মাস নেওয়া প্রয়োজন| তাড়াহুড়ো করে জিএসটি চালু করতে গিয়ে বড় ভুল করছে কেন্দ্রীয় সরকার| প্রতিবাদে আগামী ৩০ জুন মধ্যরাতে জিএসটি রূপায়ণের জন্য সংসদের বিশেষ অধিবেশনেও তৃণমূল অংশ নেবে না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী|
জিএসটি নিয়ে তাড়াহুড়ো করে ভুল করতে চলেছে কেন্দ্র, দাবি মমতার
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















