News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় যান সন্ত্রাসে গুরুতর জখম চালক সহ আটজন
Image

তেলিয়ামুড়ায় যান সন্ত্রাসে গুরুতর জখম চালক সহ আটজন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ জুন৷৷ ফের তেলিয়ামুড়া ঘিলাতলী রোডে যান দুঘর্টনা৷ আহত আট জন যাত্রী-সহ গাড়ির চালক৷ এর মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাপ্লাই সুকল সংলগ্ণ এলাকায় আজ সকাল সাড়ে এগারটা নাগাদ৷ জানা যায় আজ ছিল তেলিয়ামুড়ার হাটবার৷ এলাকার কৃষকরা নিজের উৎপাদিত সব্জি তেলিয়ামুড়ায় বিক্রি করে সাউথ ঘিলাতলী নয়নপুর নিজবাড়ীতে যাচ্ছিল৷ সুকল সংলগ্ণ এলাকায় আসতেই অন্য একটি মারুতী গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তা থেকে উল্টে ধানের জমিতে পরে যায়৷ সঙ্গে সঙ্গে এলাকাবাসী খবর দেয় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ দমকল বাহিনী গিয়ে আহতদের তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসে৷ আহতরা হলেন বিষ্ণু দাস (৩৫), বিধু মোহন বাউল (৪৬), রাজু বাউল (৩০), দিপঙ্কর দাস (৩৫), পপি দাস (১৭), নরেন্দ্র দাস (৪০) এবং বিশাল দাস (১৩)৷ এর মধ্যে চালক রাজু বাউল, বিষ্ণু দাস, বিধু মোহন বাউল, দিলিপ দাস, নরেন্দ্র দাস এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়৷ আর বাকীদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালে৷ পুলিশ একটি দুর্ঘটনার মামলা নেয় ও গাড়িটিকে আটক করে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top