News Flash

  • Home
  • Uncategorized
  • দুই কর্মচারীর বিবাদে রক্তারক্তি কান্ড মিষ্টির দোকানে
Image

দুই কর্মচারীর বিবাদে রক্তারক্তি কান্ড মিষ্টির দোকানে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ মিষ্টির দোকানে দুই কর্মীর রক্তক্ষয়ী সংঘর্ষ৷ দীর্ঘদিনের বনিবনা নৃশংসতায় ছাড়িয়ে যায়৷ সোমবার সকালে ঈদের আনন্দে মশগুল হয়ে মানুষজন মিষ্টির দোকান থেকে মিষ্টি ক্রয় করতে ব্যস্ত৷ আচমকা দুর্গাচৌমুহনী যাদব মিষ্টন্ন ভান্ডারে দুই মিষ্টির কারিগর পরস্পারের উপর হামলা চালায়৷ অভিযোগ, যাদব মিষ্টির দোকানে বহুদিন ধরে কলকাতার কর্মী স্বপন রায় এবং প্রসাদ ভৌমিক কাজ করত৷ এদিন নৃশংসতা ছাড়িয়ে যায় দোকানে৷ অভিযোগ, প্রসাদ ভৌমিক দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে স্বপন রায়কে৷ প্রাণনাশের চেষ্টা করলেও অল্পেতে রক্ষা পায় স্বপন রায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ অভিযুক্ত প্রসাদ ভৌমিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ৷ প্রাথমিক অনুমান টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দুই সহকর্মীর সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়৷ পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top