News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের পরিষেবায় একগুচ্ছ বদল আনছে ভারতীয় রেল
Image

রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের পরিষেবায় একগুচ্ছ বদল আনছে ভারতীয় রেল

নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.) : উত্সবের মরসুমে যাত্রীদের আরও সুবিধা দিতে রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের পরিষেবায় একগুচ্ছ বদল আনছে ভারতীয় রেল | ক্যাটারিংয়ের জন্য ট্রলি, নম্র ও ইউনিফর্ম পরিহিত কর্মী, পরিষ্কার-পরিচ্ছন্ন শৌচাগার, বিনোদনের বন্দোবস্ত করা হচ্ছে| যার জন্য খরচ হবে২৫ কোটি টাকা| আগামী অক্টোবর মাস থেকেই রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসে এই বদল দেখা যাবে| ভারতীয় রেলের পক্ষ থেকে পরিষেবা উন্নত করার পাশাপাশি নিরাপত্তা বাড়ানোর উপরেও জোর দেওয়া হচ্ছে |
উত্সবের মরসুমে যাত্রী পরিষেবায় স্বাচ্ছন্দ আনতে ১৫টি রাজধানী এবং ১৫টি শতাব্দী এক্সপ্রেসে এই বদল আনার কাজ শুরু করেছে ভারতীয় রেল| পরিষেবা উন্নত করার জন্য বেছে নেওয়া ১৫টি রাজধানী এক্সপ্রেসের মধ্যে আছে- হাওড়া, মুম্বই, পটনা, রাঁচি, ভুবনেশ্বর | শতাব্দী এক্সপ্রেসের মধ্যে রয়েছে হাওড়া-পুরী, হাওড়া-রাঁচি, নয়াদিল্লি-চণ্ডীগড়, নয়াদিল্লি-কানপুর, আনন্দবিহার-কাঠগোদাম|
রেলের এক আধিকারিক বলেছেন, যাত্রীরা দীর্ঘদিন ধরেই ক্যাটারিংয়ের অব্যবস্থা, ট্রেন ঠিক সময়ে গন্তব্যে না পৌঁছনো, অপরিচ্ছন্ন শৌচাগার সহ বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন| সেই কারণেই রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের পরিষেবায় বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে| পরিষেবা উন্নত করার পাশাপাশি নিরাপত্তা বাড়ানোর উপরেও জোর দেওয়া হচ্ছে| কর্মীদের নতুন ইউনিফর্মের ডিজাইন তৈরি করা হয়েছে| যাত্রীরা সিনেমা, সিরিয়াল দেখা ছাড়াও গান শুনতে পারবেন| তিন মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top