নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ার রথযাত্রা উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে বর্ণময় আয়োজন৷ রবিবার সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও এ বছর জগন্নাথের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়৷ রাজধানীর রাজন্য স্মৃতি বিজড়িত জগন্নাথ জিউ মন্দিরেও বর্ণময় রথযাত্রা উৎসবের আয়োজন দেখতে দর্শনাথীদের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়৷ আজ বিকাল তিনটায় আগরতলা স্থিত শ্রী চৈতন্য গৌড়ীর মঠস্থ জগন্নাথ জিউ মন্দির থেকে রথারোহন করে বিশেষ পূজা আরতি, অর্চনার পর বলভদ্র, সুভদ্রা দেবী ও প্রভু জগন্নাথদেব রথযাত্রার রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে সন্ধ্যায় শ্রী মঠের গুন্ডিচা মন্দিরে গেছেন৷ এদিকে মেলাঘরের রথযাত্রা উপলক্ষে বিশাল মেলার আয়োজন করা হয়েছে৷ পালাটানা, বিশালগড়, আমতলি উত্তরে ধর্মনগর, কৈলাসহর সহ কমলপুর এবং রাজ্য রাজধানীর সর্বত্র ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে আজ পতিতপাবন জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালন করা হয়েছে৷

রথযাত্রা উৎসবকে ঘিরে রাজ্যজুড়ে বর্ণময় আয়োজন
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















