News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি, রাজ্যপালের দ্বারস্থ অল ইন্ডিয়া লয়ার ইউনিয়ন
Image

ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি, রাজ্যপালের দ্বারস্থ অল ইন্ডিয়া লয়ার ইউনিয়ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্য পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর দ্বারস্থ হল অল ইন্ডিয়া লয়ার ইউনিয়ন। সোমবার সংগঠনের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানায়।

প্রতিনিধি দলে ছিলেন আইনজীবী হরিবল দেবনাথ, আইনজীবী ভাস্কর দেববর্মা, আইনজীবী উমা চন্দ্র এবং আইনজীবী রাজশ্রী পুরকায়স্থ। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবী হরিবল দেবনাথ জানান, ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুকে আত্মহত্যা বলে প্রচার করা হলেও বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মনে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে।তিনি বলেন, অনুরাগ ধ্যানকরের মতো একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এর আগে কোনও ধরনের অস্বাভাবিক আচরণের নজির পাওয়া যায়নি। তাই এই মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি।

হরিবল দেবনাথ অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং ফরেন্সিক দলের তথ্যের মধ্যে কিছু অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি এবং ফরেন্সিক টিম ঘটনাস্থলে যাওয়ার পর মৃতদেহ নামানো হয়েছিল। অন্যদিকে ফরেন্সিক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনাস্থলে পৌঁছে তাঁরা মৃতদেহ নামানো অবস্থায় এবং মেঝেতে শোয়ানো অবস্থায় দেখতে পান। এই বিষয়টিই মানুষের মনে আরও প্রশ্নের সৃষ্টি করেছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, বর্তমানে পুলিশ সুপার পর্যায়ের তদন্তে তাঁরা সন্তুষ্ট নন। কারণ তদন্তকারী আধিকারিকের ঊর্ধ্বতন স্তরে আরও অনেক পুলিশ আধিকারিক রয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
অল ইন্ডিয়া লয়ার ইউনিয়নের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, একজন হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্ত করা হোক, যাতে ঘটনার প্রকৃত সত্য সাধারণ মানুষের সামনে আসে।

আইনজীবী হরিবল দেবনাথ জানান, রাজ্যপাল প্রতিনিধি দলকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, রাজ্যে প্রতিদিন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। উল্লেখ্য, ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনা বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের অগ্রগতি এবং পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে বিভিন্ন মহলের।

——-

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top