News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা বিমানবন্দর থেকে দুই মহিলা-সহ তিন বাংলাদেশি নাগরিক আটক, তদন্তে পুলিশ
Image

আগরতলা বিমানবন্দর থেকে দুই মহিলা-সহ তিন বাংলাদেশি নাগরিক আটক, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আগরতলা মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর এলাকা থেকে দুই মহিলা-সহ তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। ঘটনাকে ঘিরে বিমানবন্দর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়া তিনজনের মধ্যে দু’জন মহিলা এবং একজন পুরুষ রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের ভারতে আসার উদ্দেশ্য এবং পরবর্তী গন্তব্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তদন্তকারী কর্মকর্তারা খতিয়ে দেখছেন, কী কারণে তাঁরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন এবং আগরতলা বিমানবন্দর থেকে তাঁদের কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল। পাশাপাশি এই ঘটনার সঙ্গে অন্য কোনও ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রাসঙ্গিক আইনি ধারায় মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026

Leave a Reply

Scroll to Top