News Flash

  • Home
  • Uncategorized
  • রথযাত্রা উৎসবকে ঘিরে রাজ্যজুড়ে বর্ণময় আয়োজন
Image

রথযাত্রা উৎসবকে ঘিরে রাজ্যজুড়ে বর্ণময় আয়োজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ার রথযাত্রা উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে বর্ণময় আয়োজন৷ রবিবার সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও এ বছর জগন্নাথের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়৷ রাজধানীর রাজন্য স্মৃতি বিজড়িত জগন্নাথ জিউ মন্দিরেও বর্ণময় রথযাত্রা উৎসবের আয়োজন দেখতে দর্শনাথীদের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়৷ আজ বিকাল তিনটায় আগরতলা স্থিত শ্রী চৈতন্য গৌড়ীর মঠস্থ জগন্নাথ জিউ মন্দির থেকে রথারোহন করে বিশেষ পূজা আরতি, অর্চনার পর বলভদ্র, সুভদ্রা দেবী ও প্রভু জগন্নাথদেব রথযাত্রার রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে সন্ধ্যায় শ্রী মঠের গুন্ডিচা মন্দিরে গেছেন৷ এদিকে মেলাঘরের রথযাত্রা উপলক্ষে বিশাল মেলার আয়োজন করা হয়েছে৷ পালাটানা, বিশালগড়, আমতলি উত্তরে ধর্মনগর, কৈলাসহর  সহ কমলপুর এবং রাজ্য রাজধানীর সর্বত্র ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে আজ পতিতপাবন জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালন করা হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top