News Flash

  • Home
  • Uncategorized
  • মধুপুরে গ্রেপ্তার তিন বাংলাদেশী যুবক
Image

মধুপুরে গ্রেপ্তার তিন বাংলাদেশী যুবক

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৩ জুন৷৷ কমলাসাগর বিধানসভাস্থীত বনকুমারী এলাকা থেকে বাংলাদেশী তিন যুবককে আটক করল মধুপুর থানার পুলিশ৷ জানা যায় বাংলাদেশ নোয়াখালি এলাকায় তিন যুবক কবির হোসেন (২০), মহম্মদ সাহিম (২৫) ও মহম্মদ শান্ত (২০) নামে তিন যুবক কমলাসাগর সীমান্ত বেড়া ডিঙ্গিয়ে আসে৷ কমলাসাগর এলাকার কিছু অবৈধ কাঠ ব্যাবসয়ীরা বাংলাদেশ থেকে যুবকদের দিয়ে কাঠ চেরাই করাচ্ছে বলে জানা যায় বাংলাদেশের তিন যুবকদের কাছ থেকে৷ নিত্য দিন চলছে এই চোরাই কাঠের কারবার৷ অবৈধ ভাবে বাংলাদেশ থেকে যুবকদের দিয়ে সেই কাজ করানো হচ্ছে৷ অথচ কমলাসাগর এলাকাতে চলছে গরু চুরি থেকে শুরু করে বাড়ি ঘর থেকে মোবাইল ইত্যাদি জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে৷ এই অবৈধ ব্যাবসায়ীরা এই ভাবে বাংলাদেশের লোকদের এনে নিজেদের কারবার এগিয়ে নিয়ে যাচ্ছে৷ কিন্তু এলাকার সাধারণ জনগণ বাংলাদেশের চোরদের এনে প্রশ্রয় দিয়ে যাচ্ছে৷ কিন্তু আর থানা বাবুরা গুনছে মোটা অঙ্কের টাকা৷ কিন্তু তাতে আরো বেড়ে যাচ্ছে চোরদের উপদ্রব৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top