News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট না দিলে উপেক্ষা, নন্দ্যালা বিধানসভার উপনির্বাচন নিয়ে চন্দ্রবাবু নাইডু
Image

ভোট না দিলে উপেক্ষা, নন্দ্যালা বিধানসভার উপনির্বাচন নিয়ে চন্দ্রবাবু নাইডু

কুর্নুল, ২৩ জুন (হি.স.): ভোট না দিলে উপেক্ষা| এমনটাই চান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এম চন্দ্রবাবু নাইডু| আসন্ন নন্দ্যালা বিধানসভা আসনের উপনির্বাচনে যে সব গ্রাম ভোট দেবে না| সেগুলিকে উপেক্ষা করতে কোনও দ্বিধা করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন চন্দ্রবাবু নাইডু| চন্দ্রবাবু বলেন, সরকারের উন্নয়ণমূলক কাজের ভিত্তিতেই তিনি সমর্থন চান|
কুর্নুলের নন্দ্যালায় একটি বেসরকারি অনুষ্ঠানে কিছু স্থানীয় বাসিন্দা তাঁদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন| তাঁদের নাইডু বলেন, আমার শাসন যদি পছন্দ না হয় তাহলে আমার সরকার যে পেনশন দেয় তা নেবেন না| আমার সরকার যে রাস্তা তৈরি করেছে তাতে হাঁটবেন না|
এরপর দলের নেতাদের ধমক দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওদের জিজ্ঞাসা করুন, আমাদের কাছ থেকে এত সুবিধা পাওয়ার পর ওরা এত অসন্তুষ্ট কেন| যে সব গ্রাম আমাদের ভোট দেবে না সেগুলিকে উপেক্ষা করতে আমি দ্বিধা করব না|
দলের নেতাদের চন্দ্রবাবু আরও বলেন, এক একটি ভোটের জন্য পাঁচ হাজার টাকা দিতে পারেন| কিন্তু এটা তাঁর নীতি নয়| যেখানে বিরোধী দলগুলিকে ভোট কেনার কৌশল নিয়ে চলে সেখানে তিনি সততা বজায় রাখতে দায়বদ্ধ| চন্দ্রবাবু বলেছেন, সরকারের উন্নয়ণমূলক কাজের ভিত্তিতেই তিনি সমর্থন চান| সরকারি প্রকল্প ও সুবিধাগুলি সম্পর্কে মানুষকে জানাতে দলের নেতাদের দায়িত্ব নিতে বলেন তিনি| মানুষ যাতে টিডিপি-কে ভোট দেন, তা নিশ্চিত করতে হবে|
তবে রাজনৈতিক মহলের মতে এই ভোট চন্দ্রবাবুর কাছে কার‌্যত মর‌্যাদার লড়াই| নন্দ্যালার বিধায়ক ভুমা নাগরেড্ডির মৃতু্য হওয়ায় উপনির্বাচন হবে| ভুমা আসলে ওয়াইএসআর কংগ্রেসের প্রার্থী হিসেবে ভোটে জিতেছিলেন| কিন্তু পরে মেয়ে বি অখিলা প্রিয়াকে নিয়ে দল ছেড়ে টিডিপি-তে যোগ দিয়েছিলেন| প্রিয়া সম্প্রতি নাইডু সরকারের মন্ত্রী হয়েছেন| উপনির্বাচনে নন্দ্যালায় ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গে টক্কর দিতে গিয়ে হোঁচট খেতে হচ্ছে ক্ষমতাসীন টিডিপি-কে| জগনমোহন রেড্ডির দলের শক্তঘাঁটিতে দাঁত ফোটাতে ব্যর্থ হওয়ায়ই মেজাজ হারিয়ে ফেলছেন চন্দ্রবাবু|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top