News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমিকার বিয়ে নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা কলমচৌড়া গ্রামে
Image

প্রেমিকার বিয়ে নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা কলমচৌড়া গ্রামে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২২ জুন৷৷ প্রেমিকার বিয়ে সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে হামলা পাল্টা হামলা৷ ফলে বর্তমানে উত্তপ্ত হয়ে আছে উত্তর কলমচৌড়া গ্রাম এলাকা৷ ঘটনায় প্রকাশ, মঙ্গলবার বিকেল বেলায় এলাকার যুবক রাহুল মিয়ার সঙ্গে মেয়ের প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে তর্ক-বিতর্ক বাধে একই গ্রামের অভিভাবক মন্তাজ মিয়ার৷ ফলে তর্ক-বিতর্ক এক সময়ে হাতা হাতিতে পরিণত হয়৷ কিন্তু বৃহস্পতিবার সকালে গ্রাম্য সালিসী সভায় তা মিমাংসার কথা থাকলেও মিমাংসার পরিবর্তে তা আরও উগ্র আকার ধারন করে৷ দুই পক্ষের লোকজনেরা দা এবং লাঠি সোটা নিয়ে একে অপরের উপর হামলে পারে৷ ফলে কয়েক জন গুরুতর ভাবে আহত হলে তাদেরকে বক্সনগর হাসপাতালে এবং পরে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়৷ এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমলচৌড়া থানার কর্তৃপক্ষ বিশাল পুলিশ ও টিএসআর মোতায়েন করে রেখেছেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাহুলের বড় ভাই জাহিদ খানকে কলমচৌড়া থানায় নিয়ে আসা হয়েছে৷ এদিকে এহেন ঘটনার ফলে দু’পক্ষই প্রচন্ড ক্ষুব্ধ হয়ে আছে বলে জানা যায়৷ বিকেল বেলায় জাহিদ পরিবারের লোকজনদেরকে আগরতলায় হাসপাতালে নেওয়ার জন্য গাড়ি গেলে জনৈক চালকের গাড়ি ইট পাটকেল দিয়ে গাড়ির কাচ ভেঙ্গে দেওয়া হয়৷ এহেন ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষই স্থানীয় কলমচৌড়া থানাতে মামলা দায়ের করেছে৷ তবে বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি কায়েম রয়েছে৷

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top