News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাফিক পুলিশকে পিটিয়ে জখম করল একদল উশৃঙ্খল যুবক
Image

ট্রাফিক পুলিশকে পিটিয়ে জখম করল একদল উশৃঙ্খল যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ মঙ্গলবার রাতে পিস্তল, ভোজালির হাতল আর হেলমেট দিয়ে পুলিশ কনস্টেবলকে পিটিয়েছে একদল যুবক৷ রাজধানীর উত্তরগেইট এলাকায় ট্রাফিক পয়েন্টের কাছ থেকে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে টেনে হিচড়ে গণধোলাই দিতে দিতে নিয়ে যায় তারা৷ শেষ পর্যন্ত সংজ্ঞাহীন অবস্থায় তাকে নর্দমায় ফেলে উধাও হয়ে যায় অভিযুক্তদের এই দলটি৷ নর্দমা থেকে তুলে পলিশ কনস্টেবলকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

হাসপাতলের খবর বিশ্বজিতের অবস্থা আশঙ্কাজনক৷ এইদিকে পূর্ব থানা সূত্রে জানা গেছে এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে৷ ট্রাফিক পুলিশের বক্তব্য, মঙ্গলবার রাতে উত্তরগেইটে ট্রাফিকের জিএসপি রাহুল দাসের নেতৃত্বে বাইকের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছিল৷ এমন সময় সাজরা দেববর্র্ম নামে এক যুবক বাইক নিয়ে দ্রুত ছুটতে চাইলে ট্রাফিক কনস্টেবল বিশ্বজিত দাস তাকে আটক করেন৷ তার কাগজপত্র দেখতে চাওয়ায় সে ট্রাফিক পুলিশকে অশ্রাব্য গালিগালাজ শুরু করে৷ বাধ্য হয়ে নেশাগ্রস্ত এই যুবককে গ্রেফতার করে পুলিশ৷ তখন সে পুলিশের সাথে যেতে অস্বীকার করে নিজের মোবাইল থেকে বেশ কয়েকটি ফোন করে৷

মুহুর্তের মধ্যে সাত আটজন উপজাতি যুবক মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে ডিএসপি রাহুল দাস এই যুবককে নিয়ে পূর্ব থানায় যান৷ সাজরা দেববর্র্মকে নিয়ে যাওয়ার পর ট্রাফিক পুলিশরাও বাইক চেকিং শেষ করে যে যার মতো নিজেদের ইউনিটের দিকে রওনা দেন৷ একা হয়ে যান বিশ্বজিত দাস৷ তখনই সেই সাত আট জন যুবক বিশ্বজিতের উপর চড়াও হয়৷ কিল, চর, লাথি থেকে শুরু করে হেলমেট, পিস্তল সব ব্যবহার করা হয় বিশ্বজিতের মাথায়৷ একসময় মারের চোটে সংজ্ঞাহীন হয়ে যাওয়ায় বিশ্বজিতকে ড্রেনে ফেলে রেখে পালায় যুবকদের দলটি৷
পুলিশ জানিয়েছে, সিসি টিভি ফুটেজ ইত্যাদি বের করে অভিযুক্তদের খোঁজে বের করার চেষ্টা হবে৷ সাজরা দেববর্র্মকে গ্রেফতার করে পূর্ব থানায় রাখা হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যান্য অভিযুক্তদের নাম বের করার চেষ্টা করছে পুলিশ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top