News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়মিতকরণের দাবীতে সিপাহীজলায় জাতীয় সড়ক অবরোধ বন দপ্তরের ক্যাজুয়েল কর্মীদের
Image

নিয়মিতকরণের দাবীতে সিপাহীজলায় জাতীয় সড়ক অবরোধ বন দপ্তরের ক্যাজুয়েল কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ জুন৷৷ বুধবার সকাল ৯টা থেকে বন দপ্তরের অনিয়মিত কর্মীরা নিয়মিতকরনের দাবিতে

সিপাহীজলায় জাতীয় সড়ক অবরোধ অনিয়মিত বনকর্মীদের৷ ছবি নিজস্ব৷

সিপাহীজলার অভয়ারন্যের মূল গেইট বন্ধ করে দিয়ে পথে বসে বিক্ষোভ প্রদর্শন শুরু করে৷ এদিন সিপাহীজলার ক্যাজুয়েল বনকর্মী সহ রাজ্যের অন্যান্য জেলার বনকর্মীরাও এক সঙ্গে জড়ো হয়ে আন্দোলনে নামে৷ গোটা রাজ্যের ৩৫৮ জন অনিয়মিত বনকর্মী রয়েছে৷ তারা জানায় বিগত ১৫ বছর ধরে রাজ্যের বিভিন্ন বনাঞ্চলে দৈনিক ১৭০ টাকা হাজিরায় কাজ করছে৷ বহুবার কর্মীরা নিয়মিতকরনের দাবি জানিয়েও কোন পদক্ষেপ গ্রহণ করেনি দপ্তর থেকে শুরু করে সংশ্লিষশ্ঢ কর্তৃপক্ষ৷ শুধু আশ্বাস ছাড়া আর কিছু জুটেনি তাদের ভাগ্যে৷ আন্দোলন চলাকালে ৩ ঘন্টা পর সিপাহীজলা মূল ফটকের ভেতর থেকে বেরিয়ে এসেছে ৩ জন বন দপ্তরের আধিকারিক৷ সিসিএফ প্রসেনজিৎ বিশ্বাস, ডিসিএফ সিকে দাস এবং ডিএফও গৌতম দাস৷ আধিকারিকরা আন্দোলনরত কর্মীদের ক্ষোভের মুখে পড়েন৷ আধিকারিকরা বিক্ষোভকারীদের প্রশ্ণের কোন সদত্তোর  দিতে পারেনননি৷ কর্মীরা উত্তেজিত হয়ে তাদেরকে ঘিরে ফেলেন৷ কোন রকম ভাবে আন্দোলনকারীদের লিখিত আবেদন করার কথা বলে কেটে পড়েন৷ আন্দোলনকারীরা তাদের কথায় অসন্তোষ প্রকাশ করেন৷ এদিকে সিপিএমের ফ্ল্যাগ নিয়ে শ্লোগান দিতে থাকে৷ অন্যদিকে বিশালগড় সিআইটিইউ এর ইশারায় সিপাহীজলা কোন কর্মীই এই আন্দোলনে সামিল হতে দেয়নি বলে অভিযোগ করেছেন৷ বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্যাজুয়েল কর্মীরা৷ আস্তে আস্তে বিক্ষোভকারীদের ক্ষোভের মাত্রাও বৃদ্ধি পেতে থাকে৷ এদিকে শ্রমিক নেতা বিশ্বনাথ রাঠোর জানান অর্থমন্ত্রীর অনুমতি নিয়ে দেখা করতে যাওয়ার পর উনি দেখা করেননি কর্মীদের সঙ্গে৷ শেষ পর্যন্ত বিভিন্ন জেলার অনিয়মিত কর্মীরা উপায় না পেয়ে জাতীয় সড়কের উপর বসে অবরোধ করে টানা দেড় ঘন্টা৷ অবরোধ কালে ছুটে আসেন অতিরিক্ত জেলা শাসক মিহির লাল দাস, মহকুমার পুলিশ আধিকারীক, ডিসিএম গৌরবৃন্দ দাস এবং বিশাল টিএসআর বাহিনীর জওয়ান ও পুলিশবাহিনীর কর্মীরা৷ কোন রকম ভাবে মহকুমা পুলিশ আধিকারিক প্রবীর পাল বিক্ষোভকারী শ্রমিক নেতা বিশ্বনাথ রাঠোরের সঙ্গে কথা বলে আন্দোলন প্রত্যাহার করে নেয়৷ পুনঃরায় অনিয়মিত শ্রমিকরা সিপাহীজলা অভয়ারন্যের মূল ফটকের সামনে বসে বিক্ষোভ দেখাতে আরম্ভ করে৷ তাদের দাবী যতক্ষন না পর্যন্ত দাবী পূরণ হয় বিক্ষোভ চলবে বলে পরিস্কার ভাবে জানিয়ে দেওয়া হয়৷ শ্রমিকদের আশ্বাস দিতে হবে বনমন্ত্রী হোক অথবা পিসিসি এফই হোক যে ক্যাজুয়েল থেকে নিয়মিতকরণ করার জন্য সময় সীমা দিতে হবে নয়তো সারারাত ব্যাপী আন্দোলন চালাবে ক্ষুব্ধ শ্রমিকরা৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top