News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের ৯০ শতাংশ চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালান, জানালেন খোয়াইয়ের পুলিশ সুপার
Image

রাজ্যের ৯০ শতাংশ চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালান, জানালেন খোয়াইয়ের পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৮ জুন৷৷ রাজ্যের ৯০ শতাংশ চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালান৷ এজন্যই প্রতিদিন দূর্ঘটনার ঘটনা ঘটছে৷ বৃহস্পতিবার খোয়াই লায়েন্স ক্লাব এবং খোয়াই জেলা আরক্ষা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সচেতনতা শিবিরে এই মন্তব্য করেন খোয়াই জেলা পুলিশ সুপার নগেন্দ্র দেববর্মা৷ সাথে তিনি রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখার জন্য পূর্ত দপ্তরকেও একহাত নিয়েছেন৷ তিনি বলেন, রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখার কারণেও অনেক যানবাহন দূর্ঘটনার কবলে পড়ছে৷ এদিকে, প্রেস স্টিকারের অপব্যবহার নিয়েও তিনি উষ্মা প্রকাশ করেছেন৷
এদিন মোটর শ্রমিকদের নিয়ে সচেতনতা শিবিরে খোয়াই জেলা পুলিশ সুপার বলেন, রাজ্যে বহু মানুষ দূর্ঘটনার শিকার হচ্ছেন৷ নিয়ন্ত্রণহীন যান চালানো এবং সচেতনতার অভাবেই দূর্ঘটনা ঘটছে৷ অবশ্য দূর্ঘটনার পেছনে আরো একটি মুখ্য কারণও রয়েছে৷ এদিন তিনি উষ্মা প্রকাশ করে বলেন, রাজ্যের ৯০ শতাংশ চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালান৷ ফলে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়েন৷ বিশেষ করে পণ্যসামগ্রী বহণকারী গাড়ির চালকদের অধিকাংশই মদ্যপ অবস্থায় গাড়ি চালান বলে তিনি মন্তব্য করেন৷ মদ্য পান করে যারা গাড়ি চালাবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে এদিন তিনি কড়া ভাষায় সতর্ক করেন৷
পাশাপাশি তিনি বলেন, রাস্তায় প্রচুর নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়৷ বেআইনীভাবে হকাররা ফুটপাথ দখল করে রাখেন৷ এইসমস্ত কারণেও দূর্ঘটনা ঘটছে বলে অসন্তোষ প্রকাশ করেন৷ এদিন তিনি পুলিশ প্রশাসনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন৷
এদিকে, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, জাতীয় সড়কের ৫০০ মিটার দূরে মদের দোকান নিয়ে যাওয়া হলেও বেআইনীভাবে মদের রমরমা ব্যবসা চলছে৷ সামান্য তোল্লা আদায়ের উদ্দেশ্যে পুলিশ বেআইনী মদের ব্যবসার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না৷ এই সমস্ত অভিযোগ নিয়ে খোয়াই জেলা পুলিশ সুপার কোন কথা বলেন নি৷ এদিকে, মদ্যপ অবস্থায় অধিকাংশ যান চালক গাড়ি চালান বলে পুলিশ সুপার মোটর শ্রমিকদের বিঁধলেও শিবিরে উপস্থিত সিট্যু খোয়াই জেলা সম্পাদক নির্মল বিশ্বাস কোন প্রতিবাদ করেননি৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top