News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় বজ্রাঘাতে হত যুবক, তুফানে গাছ ভেঙ্গে বিভিন্ন স্থানে স্তব্ধ যান চলাচল
Image

কদমতলায় বজ্রাঘাতে হত যুবক, তুফানে গাছ ভেঙ্গে বিভিন্ন স্থানে স্তব্ধ যান চলাচল

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩ জুন৷৷ বজ্রপাতে আরও এক যুবকের মৃত্যু৷ দূর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল চারটা নাগাদ

চুড়াইবাড়ি সেলটেক্স অফিসের সামে জাতীয় সড়ক স্তব্ধ গাছ ভেঙ্গে পড়ায় ৷ ছবি নিজস্ব৷

উত্তর জেলার শনিছড়ার লক্ষ্মীনগরের তিন নং ওয়ার্ডে৷ নিহত যুবকের নাম সুরজিৎ গৌর৷ বয়স উনিশ৷ জানা গিয়েছে এদিন বিকালে বাড়ির ঘরের বারান্দায় বসে আম খাচ্ছিল৷ তখন প্রবল বৃষ্টিপাত হচ্ছিল৷ হঠাৎ একটি বিকট শব্দে বজ্রপাত হয়৷ বারান্দায় থাকা একটি কুকুর পালিয়ে যায়৷ কিন্তু সুরজিৎ কিছু বোঝার আগেই অজ্ঞান হয়ে পড়ে৷ ঘরে থাকা বাবা, মা, ভাই সবাই দৌঁড়ে এসে তাকে ধরে৷ সাথে সাথে খবর দেওয়া হয় প্রেমতলা ফায়ার স্টেশনে৷ সেখান থেকে দমকল কর্মীরা গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় সুরজিৎকে উদ্ধার করে কদমতলা হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানায় হাসপাতালে আনার আগেই সুরজিতের মৃত্যু হয়েছে৷ ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে কদমতলা থানার পুলিশ৷ সুরজিতের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
এদিকে, টানা ঝড়-বৃষ্টিতে উত্তর জেলার জনজীবন বিপর্য্যস্ত হয়ে পড়েছে৷ গত মঙ্গলবার থেকে বরুণ দেবতার কুদৃষ্টি গোটা রাজ্যের উপর৷ ফলে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে৷ কোন কোন স্থানে জলপ্লাবন৷ আবার কোথাও ভূমিস্খলন হচ্ছে৷ আবার কখনও জাতীয় সড়কের ওপর গাছ ভেঙ্গে পড়ে যান চলাচল ব্যহত হচ্ছে৷ প্রকৃতি যেন তান্ডব সৃষ্টি করেছে গোটা উত্তর জেলায়৷
চুড়াইবাড়ি সেইলটেক্স কমপ্লেক্সের পাশে একটি চায়ের দোকানের উপর প্রকান্ড একটি গাছ ভেঙ্গে পড়ে৷ দুমড়ে মুচড়ে যায় দোকনঘরটি৷ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর দুইটা নাগাদ৷ প্রবল বৃষ্টি ও তুফানের কারণে চুড়াইবাড়িস্থিত বন দপ্তরের একটি অতি পুরনো গাছ জাতীয় সড়কের উপর পড়ে যায়৷ মূলট মাটি ধসের ফলেই গাছটি পড়ে যায়৷ গাছটি পড়েছে জাতীয় সড়কের পাশে একটি চায়ের দোকানে৷ দোকানের মালিক এক হতদরিদ্র মহিলা৷ তার নাম সুপ্তা দেব৷ অল্পের জন্য তিনি প্রাণে বাঁচেন৷ গাছটি পড়ে যাওয়ায় জাতীয় সড়কের যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ পরবর্তী সময়ে চুড়াইবাড়ি বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছটি কেটে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করেছেন৷ এদিকে, ক্ষতিগ্রস্ত চায়ের দোকানের মালিক সুপ্তা দেব জানন, কিছুদিন আগে দোকানের পেছনের দিকে একটি পুরনো বড় গাছের ডালপালা ভেঙ্গে পড়েছিল একটি বাড়ির ঘরের উপর৷ তখন স্থানীয় জনগণ বন দপ্তরের অফিসে গিয়ে আর্জি জানিয়েছিলেন যাতে গাছটি কেটে ফেলা হয়৷ তা না হলে যেকোন সময় বড় ধরনের বিপত্তি হতে পারে৷ কিন্তু বন দপ্তরের কর্মীরা তাতে কোন সাড়া দেয়নি৷ তাই এদিন গাছটি পড়ে গিয়ে দোকানঘরটি চুরমার হয়ে যায়৷ এনিয়ে জনমনে বন দপ্তরের ভূমিকায় চরম অসন্তোষ বিরাজ করছে৷
এদিকে, আমবাসা-গন্ডাছড়া সড়কে একটি বড় গাছ ভেঙ্গে পড়েছে৷ তাতেও সেখানে যান চলাচল বিঘ্নিত হয়েছে৷ বহু যানবাহন আটকা পড়ে যায়৷ পরবর্তী সময়ে কাছাকাছি এলাকার সিআরপিএফ ক্যাম্পের জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে গাছটি কেটে রাস্তা পরিস্কার করে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top