News Flash

  • Home
  • Uncategorized
  • ফের আন্দোলনে নামছেন সাতশ চাকুরীচ্যুত কম্পিউটার ফ্যাকাল্টি
Image

ফের আন্দোলনে নামছেন সাতশ চাকুরীচ্যুত কম্পিউটার ফ্যাকাল্টি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে ফের আন্দোলন কর্মসূচীর ঘোষণা করল অল ত্রিপুরা সুকল কম্পিউটার শিক্ষক সংঘ৷ আজ আগরতলা প্রেসক্লাবে আহুত সাংবাদিক সম্মেলনে এই খবর জানান সংঘের সভাপতি প্রনব দেবনাথ৷ ৮ ই জুন সংঘের ব্যানারে চাকরীচ্যুত কম্পিউটার ফ্যাকল্টিরা ৫ ঘন্টার গণ অবস্থানে বসবেন প্যারাডাইস চৌমুহনীতে৷ ৭ দফা দাবীকে সামনে রেখে এই আন্দোলন কর্মসূচী জানান সংগঠন সভাপতি৷ মূলতঃ রাজ্যের সমস্ত সুকলে দ্রুত কম্পিউটার শিক্ষক নিয়োগ, ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষার আওতায় আনার জন্য সঠিক পরিকল্পনা রূপায়ন, কম্পিউটার শিক্ষার সঙ্গে যুক্ত ৭০০ জন কম্পিউটার শিক্ষককে পুনঃনিয়োগ, রাজনৈতিক পক্ষপাত মুক্ত হয়ে সুষ্ঠ নিয়োগনীতি সম্পাদন, কম্পিউটার শিক্ষকদের বিগতদিনের দেনাপাওনা মিটিয়ে দেওয়া, রাজ্যের চলমান কম্পিউটার শিক্ষার ঘোটালা দূর করে শ্বেতপত্র জনসম্মুখে প্রদান, বয়সউত্তীর্ণ ফ্যাকাল্টিদের অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে৷ অভিযোগ, রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে পুরোদমে উদাসীন৷ কম্পিউটার ফ্যাকাল্টিদের নিয়ে অমানবিক সরকারের বিরুদ্ধে সংগঠন আন্দোলন তেজী করারও হুশিয়ারী দিয়েছেন প্রনব বাবু৷ গন অবস্থান করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার গনতান্ত্রিক পন্থা প্রাথমিকভাবে নেওয়া হয়েছে৷ শিক্ষা ব্যবস্থার লালীকরন করে কম্পিউটার প্রযুক্তি থেকে ভাবী প্রজন্ম বঞ্চিত হচ্ছে৷ কেন্দ্র বঞ্চনার টেপ বাজিয়ে গনতান্ত্রিক আন্দোলন অল ত্রিপুরা সুকল কম্পিউটার শিক্ষকক সংঘের অবদমন সম্ভব নয়৷ রাজপথে নামতে বাধ্য হলে ফল ভোগ করতে হবে সরকারকে, সাফ বার্তা সংঘের৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top