News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশাসনের কাছে দাবী জানিয়ে ক্লান্ত এলাকাবাসী নামলেন রাস্তা সংস্কারে
Image

প্রশাসনের কাছে দাবী জানিয়ে ক্লান্ত এলাকাবাসী নামলেন রাস্তা সংস্কারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ বহুদিন ধরে সমস্যা একটি রাস্তার৷ সংস্কারের দাবী বারবার করা সত্বেও কোন ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত নিজেদের পয়সায় রাস্তা সংস্কারে নেমেছে পানিসাগর মহকুমার ভাল্লুকছড়া গ্রামের বাসিন্দারা৷ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ভি টি রোড থেকে একটি রাস্তা ব্রজলাল পাড়া পর্যন্ত হওয়ার কথা৷ ২০১৪ সালের জানুয়ারী মাসে এই কাজ শুরু হয়৷ কিন্তু, সে কাজ আজও শেষ হয়নি৷ জানা গিয়েছে কাজের বরাত পাওয়া ঠিকেদার মিন্টু পাল রাস্তাটির কাজ অসামাপ্ত অবস্থায় রেখে একটি ভুয়ো পোষ্টার লাগিয়ে চলে যায়৷ প্রায় পাঁচ কিমি রাস্তা নির্মাণে বরাদ্দ ২৮৮ টাকা ঠিক কি ভাবে খরচ দেখিয়ে পালিয়ে যায় ঠিকেদার বাবু৷ এই রাস্তার কাজ শেষ না করেই ঠিকেদার সাহেব রাতের অন্ধকারে এই এলাকা থেকে পিচের ড্রামগুলি তুলে নিতে এলে এলাকাবাসি তাদের বাধা দেয়৷ পরে বাধ্য হয়ে পিচ সেই গ্রামেই রেখে চলে যায় ঠিকাদারদের লোকরা৷  শনিবার এলাকাবাসী নিজেরাই রাস্তা সংস্কারে কাজে নামে৷ নিজেদের এলাকার রাস্তা সারাই করতে এগিয়ে আসেন ছোট বড় সবাই৷ না কোন বিজ্ঞাপন না এলাকার স্বার্থে নিজেদের সাহায্যে একে অপরের পাশে দাঁড়ালেন৷ নিজেরাই হাতে তুলে নেই কোদাল, দা, রাস্তা সংস্কারের বিভিন্ন যন্ত্রপাতি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top