News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, ফ্রান্সের আতিথেয়তায় মুগ্ধ মোদী
Image

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, ফ্রান্সের আতিথেয়তায় মুগ্ধ মোদী

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): ছয়দিনে চার দেশের সফর সেরে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  চার দেশের সফরে ফ্রান্সের আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী । রবিবারই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী তাঁর টুইটে বলেন, ‘‌ফরাসী সরকার ও তাঁর অধিবাসীদের আমি আমার কৃতজ্ঞতা জানাই। তাঁদের আতিথেয়তা দেখে আমি মুগ্ধ। এটা ছিল একটি উল্লেখযোগ্য সফর।’‌  মোদী এই সফরে জার্মান, স্পেন, রাশিয়া এবং ফ্রান্সে গিয়েছিলেন।

প্রধানমন্ত্রী তাঁর সফরের শেষবেলায় প্যারিস পৌঁছান। যেখানে তিনি নতুন নির্বাচিত ফরাসী প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রেসিডেন্ট ভবনে বৈঠক করেন। যেখানে প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্টের আলোচনা হয়। প্যারিস জলবায়ু চুক্তিতে সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন মোদী।

রাশিয়াতে মোদী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে বৈঠক করেন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক অধিবেশনে যোগ দেন। রাশিয়ার আগে, মোদী জার্মান ও স্পেনে যান এবং দুই দেশের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মোদীর ছয়দিনের এই বিদেশ সফের চার দেশের সঙ্গে ভারতের একগুচ্ছ মউ স্বাক্ষরিত  হয় । –

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top