News Flash

  • Home
  • Uncategorized
  • জি বি হাসপাতলের অপারেশন থিয়েটারে শর্ট সার্কিটে আগুন, দিনভর কাটল আতঙ্কে
Image

জি বি হাসপাতলের অপারেশন থিয়েটারে শর্ট সার্কিটে আগুন, দিনভর কাটল আতঙ্কে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ ভয়াবহ অগ্ণিকান্ডের হাত থেকে রক্ষা পেল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি৷ আজ সকালে আচমকা অগ্ণি- সংযোগ ঘটে জিবি’র অপারেশন থিয়েটারে৷ সাতসকালে অগ্ণিকান্ডের খবরে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ অপারেশন থিয়েটারের এসি’র মধ্যে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্ণি সংযোগের সূত্রপাত বলে জানান হাসপাতাল সুপার৷ প্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত সমস্ত অপারেশন বন্ধ থাকে৷ অগ্ণি সংযোগের খবরে কুঞ্জবন থেকে দমকল ইঞ্জিন নিয়ে ছুটে যায় দমকল কর্মীরা৷ তড়িঘড়ি যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মী এবং হাসপাতাল কর্তৃপক্ষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন৷ বড়সড় কোন বিপত্তি কিংবা জানমালের ক্ষয়ক্ষতির খবর নেই৷ অভিযোগ, জিবি হাসপাতালের বিদ্যুৎ পরিবাহী তারগুলি ঝুকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের কোন উদ্যোগ নেই৷ হাসপাতাল সুপার অগ্ণিকান্ডের খবরের সত্যতা নিয়ে বলতে গিয়ে জানান, অগ্ণিসংযোগের পর যাবতীয় বিষয় খতিয়ে দিয়ে অপারেশন শুরু হয়েছে৷ আতঙ্কের কোন কারণ নেই৷ ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের গোচরে নিয়ে যাওয়া হবে বিষয়টি৷ লোজ কানেকশান সংস্কার করা হবে দ্রুততার সঙ্গে৷ প্রধান রেফারেল হাসপাতালের নিরাপত্তা বিষয় নিয়ে সাবধানী ব্যবস্থা নেওয়া হবে বলেও আত্মসন্তষ ব্যক্ত করেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top