News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার হচ্ছে না অভিযুক্তরা, মামলা প্রত্যাহারের জন্য চাপ
Image

গৃহবধূকে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার হচ্ছে না অভিযুক্তরা, মামলা প্রত্যাহারের জন্য চাপ

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৩ জুন৷৷ গৃহবধূকে পুড়িয়ে মারার পর মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দেওয়ার ঘটনাকে ঘিরে ক্ষোভের সঞ্চার হয়েছে মৃতার পরিবারের লোকজনের মধ্যে৷ একই সঙ্গে চাপা ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে৷ আমতলী থানার অধীন পান্ডবপুর এলাকায় এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে৷ ঘটনাটি ঘটেছিল প্রায় দুই মাস আগে৷ সংবাদে প্রকাশ, ১৫ মাস আগে আমতলী থানাধীন পান্ডবপুরের রাজেশ্বরী নগরের বাসিন্দা মন মিয়ার মেয়ের বিয়ে হয়ে শচীন্দ্রলাল পশ্চিম পাড়ার বাচ্চু মিয়ার ছেলে কামাল মিয়ার সাথে৷ অভিযোগ বিয়ের পরেই স্বামী কামাল মিয়া এবং ননদের জামাই বাহার মিয়া গৃহবধূর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে৷ কিন্তু, পিতৃহারা গৃহবধূ ঝুমা বেগন বাপের বাড়িতে এসে বিষয়টি জানায়৷ দারিদ্র্যতার জন্য বাপের বাড়ির তরফ থেকে টাকা দিতে পারেনি৷ ৩১ মার্চ সেই গৃহবধূর সাথে সামান্য বিষয় নিয়ে শাশুড়ি মিনারা বেগম তুমুল বাক বিতন্ডা করে৷ পরে ঝুমা বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ঘরের ভেতর৷ আগুনে শরীরে সিংহভাগ অংশ পুনে যায়৷ এমন সময় বাড়িতে আসে স্বামী এবং ননদ৷ কিন্তু, স্বামী বাড়িতে আসতেই গৃহবধূ ভেবেছিলেন তাকে রক্ষা করবে৷ শেষ পর্যন্ত ছুটে আসে গৃহবধূর মাসি৷ তাকে হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে পুলিশের কাছে জবান বন্দি দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ঝুমা বেগম৷
বিষয়টি জানিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে৷ কিন্তু, আজ পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করেনি৷ গৃহবধূর বাপের বাড়ির লোকদের অসহায় অবস্থায় পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করছে না৷ পুলিশের সাথে মৃতার বাপের বাড়ির লোকজন যোগাযোগ করলে পুলিশ উল্টো বলে যে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ হত্যা মামলায় অভিযুক্তদের পার পাইয়ে দেওয়ার জন্য মোটা অংকের টাকা লেনদেন হয়েছে৷ তাই পুলিশ সুবিচার পাইয়ে দেওয়ার বদলে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে৷ পুলিশের এহেন কার্যকলাপে মৃতার বাপের বাড়ির লোকজন রীতিমতো ক্ষুব্ধ৷ একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার জনগণও৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top