News Flash

  • Home
  • Uncategorized
  • উদয় স্কীমে অন্তর্ভুক্ত ত্রিপুরা, বিদ্যুৎ খাতে কমবে লোকসান
Image

উদয় স্কীমে অন্তর্ভুক্ত ত্রিপুরা, বিদ্যুৎ খাতে কমবে লোকসান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ উদয় স্কীমে অন্তর্ভুক্ত করা হয়েছে ত্রিপুরাকে৷ ফলে, এখন থেকে এই স্কীমের অধীন স্বল্প সুদে ঋণ নিতে পারবে রাজ্য৷ মূলতঃ বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলির কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ে দেনা মেটাতে গিয়ে ঋণ নিতে হয় খোলা বাজার থেকে৷ তাতে চড়া সুদ গুনতে হয়৷ উদয় স্কীমে স্বল্প সুদে ঋণ নিয়ে সেই দেনা মেটাচ্ছে বেশ কয়েকটি রাজ্য৷ ত্রিপুরাও এই স্কীমের মাধ্যমে ঋণ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছিল৷ কিন্তু, কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে এই স্কীমের অন্তর্ভূক্ত করছিল না৷ অবশেষে দাবী মেনে ত্রিপুরাকেও এই স্কীমের অন্তর্ভুক্ত করল কেন্দ্রীয় শক্তি মন্ত্রক৷
ইতিমধ্যে ২৩টি রাজ্য এই স্কীমের অন্তর্ভূক্ত৷ ত্রিপুরার পাশাপাশি কেরালা এবং অরুণাচল প্রদেশকেও একই সঙ্গে অন্তর্ভূক্ত করা হয়েছে৷ এবার থেকে রাজ্য এই স্কীমে ৮১০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে৷ তাতে, পরিবহণ খরচ এবং অন্যান্য খাতে রাজ্য বিদ্যুৎ নিগমের মুনাফা হবে৷ উদয় স্কীমের অন্যান্য সুযোগ সুবিধাও নিতে পারবে৷ তাতে ৯৬ কোটি টাকা মুনাফা হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ এই স্কীম থেকে ঋণ নিয়ে কারিগরি ও বাণিজ্যিক এবং পরিবহণ খাতে লোকসান অনেকটাই কমবে বলে ধারণা করা হচ্ছে৷ কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের মতে এই স্কীমের সুযোগ সুবিধা অবলম্বন করে রাজ্যের ৫৫৪ কোটি টাকা অতিরিক্ত মুনাফা হতে পারে৷ এদিকে কেরালাকে এই স্কীমে ৪১৭৮ কোটি টাকা এবং অরুণাচল প্রদেশকে ৩০৯ কোটি টাকা সহায়তা করা হবে৷
উল্লেখ্য, সম্প্রতি দেনা মেটাতে গিয়ে নিগমকে খোলা বাজার থেকে চড়া সুদে ঋণ নিতে হয়েছে৷ দেনা মেটানো নিয়ে রাজ্য এবং নেপকোর সাথে মতবিরোধ দেখা দিয়েছিল৷ অবশেষে রাজ্য বিদ্যুৎ দপ্তরের হস্তক্ষেপে খোলা বাজার থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত ক্রমে নেপকোর দেনা মেটানো শুরু হয়েছে৷ এখন বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে দেনা মেটাতে রাজ্যকে সমস্যায় পড়তে হবে না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top