News Flash

  • Home
  • Uncategorized
  • চিটফান্ড কান্ডে বিজেপির রাজ্যব্যাপী আন্দোলন
Image

চিটফান্ড কান্ডে বিজেপির রাজ্যব্যাপী আন্দোলন

আগরতলা, ২৮ মার্চ (হিঃস)৷৷  চিটফান্ডে সমস্ত অর্থ ফেরতের দাবীতে আন্দোলনে নামলো বিজেপির সদর জেলা কমিটি৷ তিন দফা দাবীতে মঙ্গলবার সদর জেলার অন্তর্গত ১৪টি মন্ডলের ৮৩টি পঞ্চায়েত, পুরনিগমের ৪৯টি ওয়ার্ড, ৪৬ ভিলেজ কাউন্সিল, ১টি নগর পঞ্চায়েত এবং ২টি পুরসভার ভারপ্রাপ্ত আধিকারিকদের কাছে একযোগে ডেপুটেশন দেওয়া হয়৷ বিজেপি তরফ থেকে জানানো হয়েছে আগামী ১০ ই এপ্রিল থেকে একই দাবীতে ১৪টি মন্ডল কমিটির উদ্যোগে বিডিও কাছে ডেপুটেশন প্রদান করা হবে৷ পাশাপাশি ১৭ই এপ্রিল আরেকটি কর্মসূচী হবে যেখানে ১৪টি মন্ডলের ১০ হাজারেরও বেশি কার্য্যকর্তা নিয়ে শহরের মিছিল করে সদর জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হবে বলে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে৷ তাদের দাবি  গুলি হল চিটফান্ডে জড়িত থাকা নেতা, মন্ত্রীদের গ্রেফতার, আগামী ৯০ দিনের মধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া, এবং বাজেয়াপ্ত করা সম্পত্তির হিসেব জনগণের সামনে পেশ করা৷ এই বিষয়ে বিজেপি ইতিমধ্যেই ধারাবাহিক আন্দোলনে নামার সিদ্ধান্ত ঘোষণা করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top