আগরতলা, ২৮ মার্চ (হিঃস)৷৷ চিটফান্ডে সমস্ত অর্থ ফেরতের দাবীতে আন্দোলনে নামলো বিজেপির সদর জেলা কমিটি৷ তিন দফা দাবীতে মঙ্গলবার সদর জেলার অন্তর্গত ১৪টি মন্ডলের ৮৩টি পঞ্চায়েত, পুরনিগমের ৪৯টি ওয়ার্ড, ৪৬ ভিলেজ কাউন্সিল, ১টি নগর পঞ্চায়েত এবং ২টি পুরসভার ভারপ্রাপ্ত আধিকারিকদের কাছে একযোগে ডেপুটেশন দেওয়া হয়৷ বিজেপি তরফ থেকে জানানো হয়েছে আগামী ১০ ই এপ্রিল থেকে একই দাবীতে ১৪টি মন্ডল কমিটির উদ্যোগে বিডিও কাছে ডেপুটেশন প্রদান করা হবে৷ পাশাপাশি ১৭ই এপ্রিল আরেকটি কর্মসূচী হবে যেখানে ১৪টি মন্ডলের ১০ হাজারেরও বেশি কার্য্যকর্তা নিয়ে শহরের মিছিল করে সদর জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হবে বলে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে৷ তাদের দাবি গুলি হল চিটফান্ডে জড়িত থাকা নেতা, মন্ত্রীদের গ্রেফতার, আগামী ৯০ দিনের মধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া, এবং বাজেয়াপ্ত করা সম্পত্তির হিসেব জনগণের সামনে পেশ করা৷ এই বিষয়ে বিজেপি ইতিমধ্যেই ধারাবাহিক আন্দোলনে নামার সিদ্ধান্ত ঘোষণা করেছে৷

চিটফান্ড কান্ডে বিজেপির রাজ্যব্যাপী আন্দোলন
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















